ঢাকায় আমি যে এলাকায় থাকি তার প্রায় প্রতিটি লেন/গলি/রাস্তায় একটা করে মসজিদ রয়েছে।প্রায় সবগুলা ২/৩/৪ তলা ভবন বিশিষ্ট। ফজরের নামাজের সময় কোন রকম দুই আড়াই কাতার লোক হয়। মাগরেবের নামাজে নিচ তলা পেরিয়ে কোন কোন সময় দোতালায় এক-দেড় কাতার হয়। কিন্তু শুক্র বার মাশাল্লাহ তিল ঠাই আর নাহিরে!। অজুখানা, সিড়ি, ছাদ, চিলেকোঠা সব কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। এবং অনেক লোক যায়গাও পায়না তারা জামাতে নামায পড়তে পারে না অথবা খুব কষ্ট করে নামাজ আদায় করেন ছালা বিছিয়ে রাস্তায় উপর দাড়িয়ে।
আমার জানতে ইচ্ছে করে এক মসজিদে একাধিক জুমার নামাজের জামাত করলে কি অসুবিধা?।ইসলাম ধর্মে কি কোন নিষেধ আছে কিনা?
যদি এরকম ব্যবস্থা থাকতো তা হলে মানুষ ছোট মসজিদেও অনেক লোক আরামে জুমার নামাজ আদায় করতে পারতো । প্রায়ই মসজিদ উন্নয়নের নামে নির্দ্ধারিত সময়ে জুমার নামাজ না পড়িয়ে চাঁদা তোলা অব্যহত থাকে। মসজিদ কমিটির ইচ্ছা মতো সবার নামাজ আদায় করা লাগে।
এই বিষয়ে যদি কারো বিস্তারিত জানা থাকে তাহলে আওয়াজ দেন !!!
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



