কষ্টে আছি আইজুদ্দিন
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাসা থেকে আফিসে যাবার রুট হলো পলাশী থেকে এসএম হল হয়ে জগন্নাথ হল-শহীদ মিনার- দোয়েল চত্বর- কার্জন হল- হাইকোর্ট-প্রেস ক্লাব হয়ে মতিঝিলের অফিস পাড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হওয়ায়এই রুটে কোন পাব্লিক পরিবহন নাই। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আমার হাতে যে সময় থাকে তাতে রিক্সায় করে আমি এই রুট হয়ে অফিসে গেলে আমি টাইম মতো অফিসে পৌঁছাতে পারি।
অফিস টাইম শুরুর সময় এই রুট দিয়ে আমাদের মহামান্য (!) আমলাদের গাড়ি চলাচল করে তাই খামখেয়ালি করে নয়টার সময় দোয়েল চত্বর থেকে রিকশায় করে অফিস পাড়ার দিকে যেতে দেয়না। এই সময়ে এই রাস্তা ব্যবহার করতে হলে আমার অবশ্যই গাড়ি থাকতে হবে। আমি ডিউটিরত পুলিশকে জিজ্ঞেস করছি কেন যাওয়া যাবে না? বলে উপরের নির্দেশনা আছে?
বিকল্প হিসাবে রিকশাওয়ালারা তিন নেতার মাজারের পাশ দিয়ে হাইকোর্টের ভিতর দিয়ে অথবা কার্জন হলের ভিতরের রাস্তা দিয়ে নিয়ে আসতো। এখন এই দুটো পথও বন্ধ। বাধ্য হয়ে বার্ন-ইউনিটের সামনে দিয়ে বঙ্গবাজার হয়ে অফিসে যাওয়া লাগে। অফিসে টাইম মতো প্রায়ই পৌঁছাতে পারিনা। সপ্তায় তিনদিন দেরিতে অফিসে আসলে এইচআর থেকে ব্যাখ্যা তলব করে। এই রাস্তায় প্রচুর জ্যাম লেগে থাকে। এতে আমাদের একদিকে সময় নষ্ট হয় টাকাও বেশি লাগে।
এখনতো দেখতেছি দেশের রাস্তাও আমলারা ইচ্ছে মতন ব্যবহার করা শুরু করছে। দেশে ওনাদের চাকরিই চাকরি আর আমদের চাকরি কি কামলার চাকরি?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন