somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনপ্রতিনিধি (!)

১৮ ই জুলাই, ২০২৩ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বিগত কয়েক দশকের রাজনীতিতে নেতা নির্বাচনের কনসেপ্ট জনগণের মাথা মগজে ধীরে ধীরে যে রূপে, যে আকারে পাকাপোক্ত হয়ে গেছে তা আসলেই মনে উদ্বেগ সৃষ্টি করার মত। আগে জনগনই নেতা তৈরি করত জনগণের ভিতর থেকে। যার মধ্যে সাহসীকতা, দূরদর্শিতা প্রভাবিত করার মত জীবনাদর্শ, মোহনীয় ব্যক্তিত্ব, সততা-ন্যায়পরায়নতা, পরপকারী, সাংগঠনিক জ্ঞান, সহযোগিতামূলক মনণশীলতা, ভারসাম্য রক্ষার ক্ষমতা ইত্যাদি গুণাবলী থাকতো তাকেই জনগণ নেতা হিসেবে মনোনীত করত। তারপরই তাকে জনপ্রতিনিধি হিসাবে আনুষ্ঠানিক নির্বাচন করে পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলার জন্য নির্বাচিত করতো।

কিন্তু বিগত দশক গুলোতে যে বিষয়টি আমরা দেখতে দেখতে অভ্যস্ত হবার মতো হয়ে গেছি তা হল নেতৃত্বের ন্যূনতম কোন গুণাবলী থাকুক আর না থাকুক কোন একজনকে কোন একটা পক্ষ বা প্রতিষ্ঠান আগে থেকেই নির্ধারণ করে দিচ্ছে।

এখন X,Y,Z তিনজনকে A, B,C দল থেকে আগে থেকেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং জনগণকে বাধ্য হয়েই তাদেরকে ভোট দিতে হচ্ছে। যাদের রাজনৈতিক জ্ঞান নেতৃত্বের গুণাবলী কিছুই নাই। আর প্রায় ক্ষেত্রেই এরা কারা? এরা হলো আংগুল ফুলো কলা গাছ হয়ে যাওয়া ধান্ধাবাজ, সিন্ডিকেট করে পয়শা কামানো কালোবাজারি, অবসরে যাওয়া ঘুষখোর আমলা। রাজনৈতিক দলগুলোর গড়ে তোলা মনোনয়ন বানিজ্য নামের যে সংস্কৃতি প্রতিষ্ঠা লাভ করেছে প্রসার লাভ করেছে তার সরাসরি ফায়দা এরাই লুটছে।

এসব পদ-পদবী কিনে নেয়া লোকজন নেতা বনে গিয়ে দেশের প্রতি, রাজনীতির প্রতি জনমনে প্রচন্ড ঘৃনা এবং ক্ষোভ সৃষ্টি করছে। যা অদুর ভবিষ্যতের জন্য ভীতিকর!

সাধারণ মানুষ এই পরিস্থিতি থেকে বের হতে না পেরে তার রাগটা ঝাড়তে না পেরে যাকে তাকে দিয়ে হলেও এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চায় বলে মনে হচ্ছে। যার চূড়ান্ত উদাহরণ সাম্প্রতিক সময়ের ঢাকা-১৭ উপনির্বাচন।

যে সব আবশ্যক গুণাবলীর সমন্বয়ে সাধারণ মানুষ কাউকে নেতা হিসেবে তৈরি করত সেসব গুণাবলী সম্পন্ন মানুষেরা আজ বিলুপ্ত প্রায়। তাদের হয়তো খুঁজলে অবশ্যই পাওয়া যাবে।

এমনই একটা সিস্টেমের ফাঁদে এখন সাধারন মানুষ আটকে আছে যে মরন ফাদ থেকে সহজে মুক্তি মেলা প্রায় অসম্ভব। কারন গনতন্ত্রের বাই প্রোডাক্ট পুঁজিবাদের করাল গ্রাসে সম্মোহনী নেতৃত্ব তৈরি হবার প্রতিষ্ঠানগুলো বিলীন হয়ে গেছে, আদর্শ চর্চার উন্মুক্ত ক্ষেত্রগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে।

বিদ্যমান বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে পালা করে ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার অলিখিত চুক্তি গেছে বহু আগে।

ছবিঃ অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৩ রাত ১১:২১
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×