আরো একটা বছর জীবন থেকে চলে যাচ্ছে, আরো একটা বছর আমরা আমাদের দুজন থেকে আরো দুরে সরে যাচ্ছি। তোমার মনে আছে এই তো সেদিন আমরা দুজন কত কাছে ছিলাম , এর মাঝে ১১ টা বছর চলে গেছে। সময় কত দ্রুত চলে যাই তাই না? তুমি আমার থেকে চলে গেছ দু বছর, আমার মনে হচ্ছে কত যুগ তুমি আমার কাছে নাই। আচ্ছ তুমি কেমন আছ তা তো কোন দিন জানালে না। ওখানে তোমার কোন অসুবিধা হচ্ছে না তো? জান তোমার কিছু হলে না আমি একদম ঠিক থাকতে পারি না। তাই তো তোমার অল্পতে আমার এত উতালা অথচ তুমি ভাবতে আমি বাড়াবাড়ি করছি। বিশ্বাস কর সব সময় মনে হতো তোমার যেন কিছু না হয়। যা কিছু যেন আমার হয়। আজ তুমি আমার থেকে কত দুরে সেই বেলজিয়ামে , আমি জানিও না তুমি কেমন আছ, কোন অসুবিধা হচ্ছে কি না। তবে হ্যাঁ আমি সব সময় আ্ল্লাহ কে বলি তুমি যেন ভাল থাক। ঠিক আমার ভালবাসার মত। যে ভালবাসায় আমি তোমাকে আগলে রেখে ছিলাম। তোমাকে পারিনি ধরে রাখতে এটা আমার অক্ষমতা , আসলে কাউকে কি ধরে রাখা যাই? কাল থেকে নতুন বছর শুরু হচ্ছে দোয়া করি পৃথিবীর সবথেকে সুখি মানুষ যেন আল্লাহ তোমাকে করেন। খুব মিস করি তোমায়। তোমাকে নতুন বছরের শুভেচ্ছা । ভাল থেক কোন অনিয়ম কর না। দেখ তুমি সফল হবেই। আমার দোয়া তোমার সাথে অবিরাম তুমি চাও বা না চাও..................................
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।