(বি.দ্র. : আমার অর্ধাঙ্গীনী আমাকে একটা প্রেমেরে কবিতা লেখার জন্য আবদার করল। যাইহোক তার আবদার মত লিখলাম কিন্তু লেখার পর মনে হলো, আমার আবদারকারীনীর সাথে রাজনীতি করলাম নাতো?)
মেঘেরা যখন রোদের সাথে লুকোচুরি খেলতো গঙ্গা নদীর পাড়ে কোমল দূর্বা ঘাসের ডগায়;
যার উপর তোমার দ্বাদশী পায়ের স্নিগ্ধ শিশিরের ছবি থাকত আঁকা। সেই ছবি দেখে ভাবতাম-
আমি তোমায় ভাল বাসব।
কিন্তু ভালবাসতে সাহস করিনি।
তাই ভালবাসতাম তোমার-
পায়ে আাঁকা সেই ছবিকে।
ছবিটা যখন নির্মম রোদেরা বেহায়া হাসি দিয়ে মূছে দিত দ্বিপ্রহরের সন্ধিত সায়ে;
তখন ভালবাসাটা হারাতো।
তবে, লুপ্ত হত না, গুপ্ত হতো।
বেলা পড়ত, শ্রান্ত সূর্যরা রোদ গুছাতো ঈষাণ কোণে; মায়াবি আলো ছড়াবে বলে।
সেই আলোর রঙ ছুয়ে পৌঁছে যেতাম তোমার ভালবাসার সাঁজবাতিতে!
ইচেছ হতো তোমাকে ভালবাসব!
কিন্তু ভালবাসতে পারিনি!
তাই ভাল বাসতাম, তোমারি সেই সাঁজবাতিকে।
ঈষাণ কোণের মায়াবী আলো নিভে যেতো। সাঁজবাতিটাও হারাতো চন্দ্রালোকে।
তখনও ভালবাসাটা হারাতো,
তবে তখনও, লুপ্ত হত না গুপ্ত হতো।
অধরা তারকারাজি অথবা অক্ষ রেখার ধ্রুবতারা দিক দর্শনের দশা ভুলে যখন তোমায় দেখতো।
ঈর্ষান্বিত আমি, ভাবতাম ভালবাসব।
দেখতাম ভালবাসার দিক ভুলাতো ধ্রুবতারারা
তাই তোমাকে ভালবাসা হয়নি।
তবে ভাল বাসতাম আমার সেই ঈর্ষাকে।
দিকদর্শিত ধ্রুবতারারা দিক হারাতো, ভোরের আলোয় কিংবা ভোরপাখিদের কলতানে।
ভালবাসারাও ক্লান্ত হতো-
নিদ্রাচ্ছন্ন ভালাবাসা নিদ্রাগত
সে হারাতো না; হারাবেও না।
ভালবাসব বাসব করে বার বসন্তের বসতী নিঃশেষিত প্রায়,
শীতেরাও বসতী গড়েছে বসন্তের বাসায়, ভালবাসায়।
বরষার ঘরবসতি এখন বারিধির বারিধারায়;
গ্রীষ্মের তাপদাহ তটিনী তরঙ্গে ত্বরিত তৃষীত;
তবুও ভাবি, আজও ভালবাসব।
আজ, পঁচিশের পৌষে পৌঁছালাম,
অবশেষে সিদ্ধান্ত এলো, ভালবাসার পালা এলো
ভালও বাসলাম, বাসলামও ভাল।
তবে!
স্বপ্ন গেলো, খবর এলো, ভালবাসার নয় ভাল বাসার।
আমার স্বপ্ন আজ বাস্তবাতার সূচ দিয়ে, অন্যের ঘরে
ভালবাসার সূতো দিয়ে স্বপ্নলোকের জাল বোনে।
আর আমার?
আমার বরষা বাড়ীর কোণে অপরের বসন্ত বিলাস;
তবুও আমি ভালবাসি, সত্যিই কি বাসি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



