মেঘের গায়ে চাঁদ ছিলনা, ছিল গায়ে ময়লা;
বিয়ের পর জীবন যে তাই, হলো পুড়ে কয়লা।
সতীনের ঘর ছাড়ল সে যে, জন্মের পর দোলার;
দ্বিতীয় স্বামীর ঘরে এসে, শখ হলো তার পোলার।
হেথায় এসে পায়না পোলা, লাগেনা তাই ভাল;
আগের স্বামীই ছিল ভাল, করবে কি আর বল।
ষড়ষিতে বিয়ে যে তার, অষ্টাদশীতে মা;
স্বপ্ন সেদিন শেষ হয়েছে, ছাড়ল যেদিন গাঁ।
স্বামী তার ষাটদ্বোর্ধ, মেঘের হবে বিশ;
আরেকটা সে করবে বিয়ে, খবর পেলে দিস।
মরবে কবে এই বুড়োটি, সেই অপেক্ষায় আছে;
না মরলেই দু:খ যে তার, যৌবন হবে মিছে।
আদি জ্বালায় জ্বলছে সে আজ, জ্বলবে কতদিন?
এই জ্বালাজে আর সহেনা, হচ্ছে আশাহীন।
আর ক’টা দিন দেখবে সে যে, বুড়োর কি হয় দশা?
শিকের হাড়ি ফেলবে ছিড়ে, না মিটিলে আশা।
বছর, মাস, দিন, যে গেল বুড়োর হয়না গরজ;
সমাজ কি যে বলবে তার, ভেবে বিফল মগজ।
লাজের চেয়ে নোংরামীটা এখন তাহার দরকার;
সমাজ কেন আরও দশে, বলুক যাহা সরকার।
যথা ভাবা তথা কাজ, করল এবার কি?
সমাজ থেকে সবাই বলে করলি একি ছি!
বনে যখন আগুন লাগে, দেখে বলে নেভাও;
মনের ঘরে লাগলে আগুন, আরও কিছু ঘি দাও।
বুড়ো এখন গোরে গেছে, মেঘের এখন বাইশ,
দূর হ দূর হ করছে সবাই, ছুড়ি তুই বদমাইশ।
সমাজ গেলো, কূলও গেলো, করবে এখন কি?
বাঁচার আশায় রাখে সে যে, দেহ পত্তনি।
ভাল বাসার ব্যবসা করে, কেউ রাখেনা খবর,
মারা গেলেও এখন যে তার, কেউ দেবেনা কবর।
বিক্রেতা হয় অসামাজিক, ক্রেতা নয় কেন?
এক সমাজেই দ্বৈত নিয়ম, আর চলে না যেন।
ধন্যবাদ
আলমগীর কবির
6/30/2013 23.55

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



