রক্তঝড়া হৃদয়ে মরুভূমির উত্তপ্ত বালির মত
মরীচিকা সৃষ্টি করে চলছে উইথলেঙ্গা।
হওয়ার সম্ভাবিলিটি আছে,ন্যায়পাল লাগবেনা,
বিদ্রোহী হয়ে জ্বালাও পুড়াও ব্যাপার না,
সব ঠিক হয়ে যাবে"শুধু পরিবর্তন দরকার"।
নারীদের শরীরই কি কবিতার উৎস?
রক্তে, শিরায় শিরায় কি শুধুই যৌনতা?
যৌনতা কবিতার লাইনে না রেখে ঢালানীর কাছে যাও-
এন্টার্টিকার শীতলতা আসবে।
ছুড়ে ফেল বাঁচার বাহানা,"সম্ভাবিলিটি আছে"
ন্যায়পাল লাগবেনা কেন? শুধুই কি পরিবর্তন দরকার?
কলমের নীল নকশা তেতুঁলে নয়,
গ্রাফাইট আর গ্রানাইট কি এক?
রুখতে হবে "ন্যায়পাল লাগবে"
পরিবর্তন দরকার না "পরিবর্তন করতে হবে"
সম্ভব হবে "সম্ভাবিলিটি" আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



