অদ্ভুত সেই ছেলেটি
অকারনে হাসে,চোখের জলে ভাসে
একাকী নির্জনে, ঘুরে বনেবনে।
একা কথা বলে, নিজের মত চলে।
জীবন খুঁজে মানে, কে জানি কি জানে!
একটি ডাহুক পাখি, একায় যায় ডাকি,
রাত জাগা তারা, নিরব ঘুমের পাড়া।
নয় কোন বিরহ,তবুও কেন অহরহ?
চলছে চলার মত, নয় তা নেওয়ার মত।
তবুও সে চলে, জীবন কথা বলে।
হাজার জীবন মাঝে,একটি জীবন সাঁজে।
অন্যরকম ধারায়, আজগুবি এই পাড়ায়।
অদ্ভুত সেই ছেলেটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



