আগুনের মূর্তি-১
১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রুপগঞ্জের পাশেই নয়া গ্রাম। খুব সুন্দর মনোরম ছায়াঘেরা শীতল গ্রাম । যেন সৌন্দর্যের খন্ডছায়া । যদিও বাংলার গ্রাম বলতেই সুন্দরের লীলাভূমি । নয়াগ্রামের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে মাঝখান দিয়ে বয়ে চলা একটা মৃত নদী । নদীর দুইপাশে সারিসারি মানুষের ঘর আর সারিসারি ঝাউ গাছ। গ্রীষ্মকালে নদীর বুকে ধুলির ঝড় হয় । শরৎ এর শেষে সবুজে ছেয়ে যায় মৃত নদীটি । বসন্তে ফুটে ঘাসফুল । ছোট্র একটা নদী, কত তার রুপ । নদীর বহুরুপী স্বভাবে অভিভূত হয় উদাসী মন। মাঝেমাঝে মনে হয় মৃত নদীই তো ভাল । স্রোতধারার আকূলতার কি দরকার ! মৃত নদীর কত রুপ ! এত রুপতো জীবিত নদী গুলো দিতে পারে না । সুন্দর্য্যের খন্ডচিত্রে নয়াগ্রামের এই অদ্ভুত নদীটিই শেষ নয় । এই গ্রামের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি আগুনের মূর্তি আছে । অদ্ভুত রকমের সুন্দর এই আগুনের মূর্তিটি । নিরবে একা একা কথা বলে সে । সবাই শুনে অবাক হয় "মূর্তি আবার কথা বলে কিভাবে"? তবে এটাই সত্য । আমি শুনেছি তার কথা । কত রকমের কথা বলে সে । বাঁচার কথা , মরার কথা , কান্নার কথা, আরো কত রকমের কথা বলে ! তবে আমি কোনদিন তার মুখ থেকে হাসির কথা শুনিনি । আর হাসির কথা বলবেই বা কেন? সেতো আগুনের মূর্তি , তার তো হাসানোর জন্য জন্ম হয়নি , তার জন্মতো ধ্বংস করার জন্য ।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন