একসময় আমাদের ভাবনাগুলো ছিল খুবই অদ্ভুত।
ছোটবেলা যখন একা একা স্কুলে যেতাম তখন খুব ভয় লাগতো।
সন্ধার পর ঘর থেকে বেরই হতাম না একা।
আর আজ একা একা দুনিয়া দেখছি, একা একাই জীবনের ভয়ংকর পথের পথচারী আজ আমি।
.
মা বাবা পুকুরে নামতে মানা করতেন, ডুবে যাব বলে।
আর আজ জীবন সমুদ্রে ভাসছি, ইচ্ছে থাকা সত্যেও ডুব দিতে পারছিনা।
.
ছোটবেলার ইচ্ছাগুলোও ছিল স্বাধীন,
যখন যা খুশী মনের ভিতর এসে জাগতো।
আর এখনকার ইচ্ছাগুলি স্থান কাল পাত্র ভেদে সীমাবদ্ধ।
.
ছোটবেলার বন্ধুগুলাও ছিল স্বার্থহীন,
আর এখন সেই বন্ধুদের সৃতি মনে করে দো-ফোঁটা চোখেরজল ফেলারও সময় হয়না।
.
আসলে ছোটবেলার পরাধীনতাই ছিল আমাদের স্বাধীনতা।
যা আমরা বুজতে পারিনি।।।
লিখা: Al-Amin Ahmed।
( কাজী নজরলের ছাত্র)



সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


