আজ মধ্য প্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উল আযহা মানে মুসলমানদের সবচেয়ে বড় ঈদ উৎসব পালিত হচ্ছে।
.
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী ।
আর এই আনন্দ ততক্ষণ সার্থকতা পায়না, যতক্ষণ না প্রিয়জন পাশে থাকে।
নিজের বাড়িতে মা - বাবা, ভাই - বোন, বন্ধু - বান্ধবদের সাথে ঈদ না করতে পারলে ঈদ ঈদই মনে হয়না।।
প্রিয়জনদের মুখ না দেখলে ঈদের খুশী কে খুশী মনে হয়না।
.
আর প্রবাসে খুশী কি?
প্রিয়জনদের ছোট ছোট ইচ্ছাগুলো পুরন করাই প্রবাসীদের খুশী।
আমার মত যারা ব্যার্থ হয়েছেন প্রবাসী জীবনে, তাদের খুশী বলতে কোন শব্দ জানা নাই।
শত ব্যাস্থতার মাঝে আমাদের (প্রবাসীদের) ঈদ একটু অন্যরকমই কাটে।
.
যে সব বন্ধুরা মায়ের সাথে ঈদ করছেন। পরিবার, আত্বীয় - স্বজন্দের সাথে ঈদ করতে পারছেন, তারা আসলেই অনেক ভাগ্যবান।
আম্মুর সাথে কথা বললে কান্নায় ভেঙে পড়েন।
এপাশ থেকে আমিও কান্না থামাতে পারিনা।
.
কবে যে ছেলেটা আসবে? অপেক্ষায় অপেক্ষায় বছরের পর বছর ঈদ চলে যাচ্ছে।
মায়ের সাথে আর ঈদ করা হয়না,
হয়ে ওঠে না নিম্ন বিত্ত পরিবারের ছেলে বলে।
.
মাঝেমাঝে আম্মুর প্রশ্নের উত্তরে মিথ্যে বলতে হয়।
যেমন,
কাপড় - চোপড় কিনেছিস বাবা?
আমি: তখন ডিউটিরত অবস্থায়, উত্তরে বলি কিনেছি মা।
আসলে প্রবাসীদের সময় করে এক বেলা প্রশান্তির নিঃশ্বাস নেয়াটাই দুর্লভ।।
.
আমি জানি আম্মু আমাকে খুব মিস করেন।
আমি আম্মর সাথে একটুও ইমোশন হইনা।
কারণ, মা-বাবা যদি জানতে পারেন আমার কষ্টের কথা, তাহলে উনারা আমার চেয়েও বেশী কষ্ট পাবেন।
.
প্রবাসে আছি একরাশ কষ্ট বুকে নিয়ে, যা ইচ্ছা হলেও কাওকে বলা যায়না।
কতদিন হল মায়ের হাতের ফিরনী - সেমাই খাওয়া হয়না।
কতদিন হল মায়ের হাতের রান্নাকরা খাবারের সেই অমৃত স্বাদ খুঁজে পাইনা।
.
প্রবাসী জীবনে অনেক কিছুই হয়ত পাওয়া যায়। শুধু মা পাওয়া যায়না।
মায়ের অকৃত্রিম ভালবাসা পাওয়া যায়না।
যা পাওয়া যায় তার সব'ই কৃত্রিম।
.
এখানে টাইম মেশিনের মত চলতে হয়।। সময় কি মুল্যবান জিনিষ প্রবাসী জীবনে তা হারে হারে টের পাওয়া যায়।
শত পেয়ালা কষ্ট পান করার পরেও এক পেয়ালা
ভালবাসা এখানে বড়ই দূর্লভ।
.
এর নামই প্রবাস জীবন।
আর এই হল আমাদের প্রবাসের ঈদ।।
লিখা:Al-Amin Ahmed।
( কাজী নজরুলের ছাত্র)


সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



