ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, খুশি আর আনন্দের জোয়ারে ভেসে যাক প্রতিটি প্রাণ।
কিন্তু এই আনন্দ কি সবার মাঝে বিরাজমান?
.
আপনি যখন ঈদের নামায পড়ে কোলাকুলি করছেন
আত্বীয়-স্বজনদের সাথে,
ভেবেছেন কি কোথাও স্বজন হারা ব্যাথায় কত মানুষ কান্না করছে?
.
আপনি যখন বন্ধুদের সাথে খুশী বিনিময় করছেন,
ভেবেছেন কি কবু?
কিছু মানুষের জীবনে আজ দুঃখ্যের কাল এসেছে।
.
আপনি যখন বড় বড় মোটাতাজা গরু নিয়ে কাউফি দিচ্ছিলেন,
তখন জীবন বাঁচাতে জীবনের উত্তম দৌড়টি দিচ্ছিল আপনার আমার মতই একজন সিরিয়ান।।
.
তুমি যখন বাড়িতে রান্নাকরা খোরমা - পোলাও খাচ্ছ,
একবার ভেবেছো কি?
গোস্তের সন্ধানে টোকাইরা সারাদিন ঘুরে কয়টুকরা গোস্ত পেয়েছে।
.
আপনি যখন আপনার বাপ-দাদাদের নিয়ে ঈদ করছেন,
বৃদ্ধাশ্রমে শত শত দাদা- দাদী, মা- বাবা মৃত্যুর প্রহর গুনুছে।
.
কোরবানি যার যার,
কিন্তু ঈদের খুশীটা যেন হয় সবার।।
সবাইকে ঈদের শুভেচ্ছা।।
ভাল থাকবেন সবাই।।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




