বেশী কিছু মনে হয় বলা লাগবেনা।
.
আজ হঠাৎ একজন বন্ধুর কথা শুনে আমি হতবাক!
কারণ,
বাংলাদেশে কিছুদিন ধরে ইন্টারনেট ব্যাবহারের সুযোগ বন্ধ।
তাই অনেকেই VPN সফটওয়্যার দ্বারা ইন্টারনেট ব্যাবহার করছেন।
আর সেই কারণে বিভিন্ন চেকপয়েন্টে সরকারি কর্মকর্তারা সাধারণ
জনগনের উপর নির্লজ্জভাবে খুঁজাখুঁজি করছেন।
VPN ইন্সটল করা আছে কি'না সেজন্য।
.
একটি উন্নয়নশীল দেশের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেয়া
সে দেশের জন্য অবশ্যই লজ্জার ব্যাপার।
লজ্জা তো দুরের কথা, বিভিন্ন এমপি,মন্ত্রী নিজেও ব্যাবহার করছেন
অথচ, সাধারণ জনগণের ভুগান্তি।
.
এটা কোন উন্নয়নশীল দেশের কাজ হতে পারেনা।
এটা আসলে আমাদের ব্যার্থতা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




