somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষ গহবর

২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার অনেক সত্য আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু সত্য সত্যই। আমার অবিশ্বাসে তা বদলে যাবে না। তোমার সত্যকে মিথ্যায় ধারণ করি বলেই আমি ভালবাসতে পারি। কি বিস্ময় দেখো- সত্যও কখনও কখনও নিকৃষ্ট ও ঘিন কাঠামোয় অবয়ব নেয় আর মিথ্যার স্তম্ভে আশ্রয় দিতে হয় বিশ্বাস,ভালবাসার। সত্যটা এই তুমি পথবধু নও তুমি বহুগামী। পথবুধুরাতো সারভাইভার আর বহুগামীরা সিনার। তাইতো গোপনীয়তা ও শর্ত দিয়ে তোমার বসবাসের দেয়াল।সত্যটা এই তোমরা বদলাও না,আর বদলাওনা বলেই সময় ও বয়স তোমাদের বীভৎস পরিনতি নিয়ে অপেক্ষা করে। মিথ্যাটা এর বিপরীত,যে মিথ্যা হৃদয় ভস্ম আর বিলাপ অশ্র“ও প্রলেপ দিয়ে আড়াল করেছে তোমার এইসব সত্যকে- ভালবাসার জন্য,শুধুই তোমাকে ভালবাসার জন্য।

জানো,তোমার স্বার্থপরতার চরিত্র আমার কাছে শিল্প মনে হয়। আক্ষরিক অর্থেই তাই। তোমার চরিত্রের ব্যবহারিক মনস্তত্ত্বের কাঠামো ধরতে গেলে অতিমাত্রিক মানুষ হতে হবে। স্বার্থপরতাকে বৈধ করে নেয়ার এমন দক্ষ চরিত্রের জন্য তোমাকে বাহবা না দিলে সৃষ্টিশীলতার মূল্যায়নে অন্যায় হবে। কী অনায়াসে তুমি বলে ফেল,‘আমার কোন প্রয়োজন ছাড়া তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই,তোমার প্রয়োজনতো প্রশ্নই আসে না’’। কারন তুমি জানো,পেছনে আমার ভালবাসার দেয়াল। যেখানে ধাক্কা খেয়ে আমি বারবার তোমার কাছেই ফিরে আসবো। আমি হেসে উঠি,হাসি আমার বরাবরই উপভোগ্য তবে এ হাসি উগড়ে দেয়া হাসি। যা বের না করে দিলে আমার ভেতরে ঢুকে যাওয়া তোমার দুর্গন্ধ থেকে আমি কোন কালেই পবিত্র হব না।

আমি জানি,আমার কোন পথ খোলা নেই। কারন পেছনে যে ভালবাসার দেয়াল আমি গড়েছি স্রষ্ট্রা হয়েও আমি তা ভাঙ্গার ক্ষমতা রাখিনি,আমি বিশ্বাস করেছিলাম তোমায়। আর আমার সামনে তুমি- এক বীভৎস ভাগাড়। যেখানে অগনিত পাপী বীর্য্যরে স্তুপ আর স্তুপ থেকে ক্রমাগত জন্ম নিচ্ছে তোমার একেকটি নিকৃষ্টতম নষ্ট অবয়ব,ঘিন।

তারপরও এটাও সত্য যে ধ্বংসের পরিনতি নিযেই সৃষ্টির গড়ে ওঠা। ভালবাসার দেয়াল ভাঙ্গার ক্ষমতা যেহেতু রাখিনি তাই তার ধ্বংসের পরিনতিতেই আমার অপেক্ষা। জানো,কত সহস্রকাল ওপার দেয়ালে অপেক্ষায় আছে,- অফুরন্ত নরোম সবুজ,অসীম আকাশ,চোখের পাঁপড়ি চুমুর বৃষ্টি,কত কোমল আলো আর আমার কুসুম ঘুম।

পর্ব ১৪ এর অংশ বিশেষ]
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×