somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী ৭ জুলাই ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ প্রদর্শন, থাকছে নানান ছাড়:):)

০৩ রা জুলাই, ২০১০ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগামী ৭ জুলাই বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ প্রদর্শনীর চতুর্থ আসর। এবারের ল্যাপটপ প্রদর্শনীর ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। ৭ জুলাই শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। প্রতিবারের মত এবারের ল্যাপটপ মেলার আয়োজন করছে মেকার কমিউনিকেশন। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। :):):)প্রবেশমূল্য ২০ টাকা।

এবারের ল্যাপটপ আসরে ১৫টি প্যাভিলিয়ন ও ১১টি স্টলে মোট ১৭টি প্রতিষ্ঠান তাদের ব্র্যান্ডগুলো উপস্থাপন করবে। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে আছে ডেল, আসুস, এইচপি, লেনোভো, তোশিবা, অ্যাসার। তাছাড়া বেশকিছু নতুন ব্র্যান্ডের ল্যাপটপেরও আসার সম্ভাবনাও আছে বলে আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।:):):)

৭ তারিখ সকাল ১০ টায় মেলা উদ্বোধন করবেন প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার এবং প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিম। :):)

ল্যাপটপ প্রদর্শনীর এবারের পৃষ্ঠপোষক তোশিবা, অ্যাসার, স্যামসাং ও গিগাবাইট। উল্লেখ্য, প্রদর্শনীটি গত ৩ বছর ধরে জানুয়ারী মাসে অনুষ্ঠিত হয়ে আসছে।B-)B-)B-) চলতি বছরের জানুয়ারী মাসে প্রদর্শনীর তৃতীয় আসর অনুষ্ঠিত হয়। তবে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের বিশেষ অনুরোধে বছরে দু’বার এ প্রদর্শনীর আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া আগামী বছর থেকে প্রতিবছর দু’বার ঢাকায় ল্যাপটপ প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানা যায়।:):):)

প্রতিবারের মত এবারের ল্যাপটপ মেলায়ও থাকবে ছাড়ের সমাহার। প্রতিটা ল্যাপটপ কিনলেই বিশেষ পুরষ্কার থাকছে। :):):)ল্যাপটপ কেনার জন্য যারা এতদিন নানান দ্বিধায় ভুগছেন তারা এ মেলা থেকে হাজারো মডেলের ল্যাপটপ থেকে পছন্দ করে নিজেরটি বেছে নেয়ার সুযোগ পাবেন। আর ল্যাপটপ প্রেমীদের জন্য নিত্য-নতুন প্রযুক্তির ল্যাপটপ দেখার সুযোগ তো থাকছেই......:):):)
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১০ রাত ৯:১৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×