somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় সিনেমা প্রদর্শণ নিয়ে আমার কিছু ব্যাক্তিগত ভাবনা...

১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেই বলে নেই, আমি সিনেমার একজন সাধারণ দর্শক। ভালো মানের বাংলা সিনেমাগুলো দেখতে মিস করিনা, সিনেমা বিষয়ক লেখালেখিগুলো নিয়মিত পড়ি। সিনেমার প্রতি একটা ভালোবাসা থেকেই আসলে আমার এগুলো করা। দর্শক হিসাবেও যে আমি উচ্চমার্গীয় এমনটি নয়। সোজাভাবে ডায়লগ না বললে সে সিনেমাটি বুঝতে পারিনা, এমন টাইপের দর্শকই বলতে পারেন।


সাম্প্রতিক সময়ে ব্লগ আর সামাজিক যোগাযোগ সাইটের কল্যানে একটি বিতর্ক খুব চোখে পড়ছে। ভারতীয় সিনেমা বাংলাদেশে প্রদর্শন নিয়ে। অধিকাংশই বাংলাদেশে ভারতীয় ছবি প্রদর্শণের বিপক্ষে। তবে এর পক্ষে আমার নিজস্ব কিছু যুক্তি রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ঠরা বিকল্প কিছু বিষয় নিয়েও ভাবতে পারেন। সাধারণ একজন দর্শক হিসাবেই এগুলো তুলে ধরছি।

প্রথমে বাংলা সিনেমার মান নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। আমি বন্ধুদের সঙ্গে এখন যদি একটি ছবি দেখতে চাই তাহলে কোন টা দেখবো?? ‌'ছেড়ে দে শয়তান' বা 'গরীবের ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না' ডায়লগ দেয়া ছবি? এটি কি দেখা আমার পক্ষে সম্ভব হবে বা ধৈর্য্য থাকবে? আমার পছন্দের ছিনেমা থাকেনা বলেই আমি ছিনেমা হলে যাই না। অধিকাংশ নিয়মিত দর্শকই এখন এই একই কারণে সিনেমাহল বিমুখ। এখন এই সিনেমা হল বিমুখ মানুষ কে কিছু ভালো সিনেমা দেখিয়ে তাদের হলমুখি করা গেলে উদ্যোগ টা খারাপ কি?

সিনেমা হলে দর্শকদের এখন অনেক সংকট। এমনটিই বলছেন অধিকাংশ হল মালিক। এখন হলের মালিকরা তাদের মাসের পর মাসের ক্ষতি পোষাতে যদি ভারতীয় ছবি আনে, কিছুটা লাভের মুখ দেখে, তাতে এত নাচানাচির কি আছে? সংশ্লিষ্ঠদের বলছি, আগে আপনারা ছিনেমার মান একটু ভালো করার চেষ্টা করুন। তবেই দেখবেন মানুষ ভারতীয় সিনেমাকে কিভাবে বর্জন করবে, দেশীয় সিনেমা দেখা শুরু করবে। আপনারা যে জিনিস দেখাবেন সেটি যদি হয় দর্শন অযোগ্য তাহলে কি নিয়ে বা কার পক্ষে আপনারা আপনারা আন্দোলন করবেন?

অনেকেই বলেন, স্বল্প বাজেট, প্রযুক্তিগত সমস্যা আমাদের। তাহলে আমাদের দেশেই স্বল্প বাজেটে মনপুরা, গেরিলা, মাটির ময়না-র মতো আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি হলো কিভাবে? আর স্বল্প বাজেটে কি আমাদের দেশেই কোন মানসম্মত সিনেমা হচ্ছেনা? আগে তো সরকারি কোন পৃষ্ঠপোষকতায়ই পাওয়া যেত না, এখন অনেক সহায়তাই করছে সরকার। তারপরও কেনো সিনেমার মান এ পর্যায়ে থাকবে?

এখন ভারতীয় সিনেমা আনলে আমাদের সিনেমা শিল্প ক্ষতির মুখে পড়বে, মেনে নিচ্ছি। তবে বছরে ১০ টা বা ১২ টা ছবি কি এমন ক্ষতি করে ফেলবে? এতে বরং আমাদের লাভই হবে, হল মালিকরা ক্ষতি পুষিয়ে হলের পরিবেশ সুন্দর করার কাজে মন দিবেন। আমরা ভালোভাবে বসে, সুন্দর পরিবেশে সিনেমা দেখার সুযোগ পাবো। আর প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় সিনেমার মান নিয়েও ভাবতে শুরু করবেন দেশীয় পরিচালকরা।

তাই আমার মনে হয়, দেশে ভারতীয় সিনেমা চললে তেমন সমস্যা নেই, তবে একটা লিমিটেশন থাকতে হবে। যেমন বছরে ৬ টা বা ১২ টা। আর একই সঙ্গে আমাদের মান সম্মত সিনেমা যেগুলো আছে সেগুলো ভারতে চালানোর ব্যবস্থা যাতে হয় সে নিয়ে আন্দোলন করতে হবে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×