somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতে ইসলামী হিন্দ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামী হিন্দ ' ১৯৪১ সালের ২৬ আগস্ট লাহোরে এই নামে দলটি প্রতিষ্ঠা করে সৈয়দ আবুল আলা মওদুদী । পরবর্তীতে হিন্দ শব্দটি বাদ দিয়ে ' জামায়াত ইসলামী '

কিছু প্রশ্ন এসে যায় স্বাভাবিক ভাবেই। এই দলটির প্রতিষ্ঠার আগে এই বঙ্গভুমিতে কি ইসলাম ছিল না ? বা থাকলেও ইসলাম কি বিপন্ন ছিল ? আমি মুসলমান , আমার পিতা জন্ম গ্রহণ করেন ১৯২২ সনে , আমার পিতার পিতা বেঁচে ছিলেন ১০৫ বছর , তিনিও মুসলমান ছিলেন , পিতার পিতার পিতা তিনিও মুসলমান ছিলেন। আমাদের এই মুসলমানিত্বে জামায়াত ইসলামীর সামান্যতম অবদান বা ভুমিকা নেই। তারা আমাদের ইসলাম ধর্মে দিক্ষিত করেনি। এদেশের সব মুসলমান এর বেলায়ই এই কথা প্রযোজ্য । জামাতিদের অমুল্য বানী ব্যাতিতই আমরা সবাই যুগ যুগ ধরে মুসলমান ।

যুগ যুগ ধরে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার দাদি ,নানি , মা, খালারা ফজরের নামাজ পড়ে পবিত্র কুরআন তেলোয়াত করেন। কোন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলি , কারো সাথে দেখা হলে আসসালামুয়ালাইকুম বলে কুশল বিনিময় করি , সু সংবাদে আলাহদুলিল্লাহ বলি এমনি যত ধরনের ইসলামী আচার আছে সব পালন করি। এসবের একটিও আমরা জামায়াত ইসলামীর কাছ থেকে শিক্ষা নেইনি। জামায়াত আমাদের এসব শিখায়নি।

এই মুসলমানিত্ব বজায় রাখার জন্য রাস্ট্র ধর্ম হিসেবে ইসলামকে দরকার হয়নি। রাষ্ট্র ধর্ম ইসলাম না হলে আমাদের ইসলাম চলে যাবে , এমন সম্ভাবনা শুন্য ভাগ। যাদের ইমান দুর্বল , আল্লাহর প্রতি আস্থা কম তাদের হয়ত ইসলাম ধর্মকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় , তাদের জন্য এই সব দরকার হয় , সংবিধানে ধর্মের অন্তর্ভুক্তি । আমাদের দরকার হয়নি কোনদিন , দরকার হবেও না । আমাদের সবার পূর্ব পুরুষদেরও দরকার হয়নি।

এই দেশে ইসলাম প্রসারের জন্য জামায়াত এর কোন অবদান নেই। বিভিন্ন পীর মাশায়েখ ওলামাগন এই ইসলামকে এই ভুখন্ডের মানুষের মাঝে পরিচিত করিয়েছেন । দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত মুসলিম স্থাপনা এই কথার প্রমান এবং সাক্ষ্য দিবে।

আমরা সবাই এই ভুখন্ডে শান্তিতেই ছিলাম । সব ধর্ম বর্ণ গোত্র একসাথে মিলে মিশে আমরা বাঙালী ছিলাম । কোথা দিয়ে কোন এক দানব জামায়াত ইসলাম নিয়ে এসে এই শান্তিকে বিঘ্নিত করছে । যারা খুন, ধর্ষণ , লুট , অগ্নি সংযোগ করে ইসলাম প্রসার ঘটাতে চায় - তারা অবশ্যই ইসলামের শত্রু। এদের কারনেই আজ ইসলাম ধর্ম প্রশ্নের সম্মুখীন । এরা মানবতার শত্রু । এদের প্রতিহত করা প্রতিটি মুসলিম এবং মানুষের কর্তব্য।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×