শিষ্টাচারের প্রভাবে শত্রুর মনকেও জয় করা যায় । মহাভারতের একটি কাহিনীতে শিষ্টাচারের এরূপ প্রভাব দেখা যায়। - কুরুক্ষেত্রে সাগরতুর্য দুই সেনাবাহিনী যুদ্ধের জন্য উদ্যত ও চঞ্চল হয়ে উঠেছে। এমন সময় যুধিষ্ঠির তার বর্ম খুলে ফেলে অস্ত্রত্যাগ করে তাড়াতাড়ি রথ থেকে নামলেন। তারপর তিনি শত্রু সেনার ভিতর দিয়ে পায়ে হেটে হাতজোড় করে ভীষ্মের দিকে চললেন । পান্ডপক্ষের সবাই উৎকন্ঠিত হলেন । অর্জুন তাকে জিজ্ঞাসা করলেন , ' মহারাজ , আপনার অভিপ্রায় কি ? আপনি নিরস্ত্র হয়ে একাকী শত্রু সেনার অভিমুখে কেন যাচ্ছেন ? যুধিষ্ঠির কিছু না বলে চলতে লাগলেন । ভাইয়েরা শ্রীকৃষ্ণকে নিয়ে তার অনুসরণ করলেন । শ্রীকৃষ্ণ সহাস্যে বললেন, আমি এর অভিপ্রায় বুঝেছি। ইনি ভীষ্ম- দ্রোণাদি গুরুজনকে সন্মান দেখিয়ে তারপর শত্রুদের সঙ্গে যুদ্ধ করবেন। শাস্ত্রে আছে , গুরুজনকে সন্মানিত করে যুদ্ধ করলে নিশ্চয় জয় লাভ হয়। আমিও তাই মনে করি। যুধিিষ্ঠর ভীষ্মের কাছে এসে দাঁড়ালেন । তারপর নতজানু হয়ে দুই হাত তার পা ধরে যুধিষ্ঠির বললেন , হে ধুর্ধর্ষ পিতামহ , আপনাকে প্রণাম । আপনাকে আমন্ত্রণ করছি। আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব , আপনি অনুমতি দেন , আশীর্বাদ করুন। ভীষ্ম বললেন, মহারাজা আমি তোমার এই শিষ্টাচারে প্রীত হয়েছি , তুমি যুদ্ধ কর জয়ী হও ,তোমার আর যা অভীষ্ঠী তাও লাভ কর। ভীষ্মের নিকট থেকে বিদায় নিয়ে যুধিষ্ঠির দ্রোনাচার্যের কাছে গেলেন এবং প্রণাম ও প্রদক্ষিণ করে বললেন , আমি নিষ্পাপ হয়ে যুদ্ধ করব , কোন উপায়ে সকল শত্রু জয় করতে পারব তা আমাকে বলে দিন । দ্রোণাচার্য বললেন , যুদ্ধের পূর্বে যদি আমার কাছে না আসতে তবে আমি অভিশাপ দিতাম । কৌরগবগণ অর্থ দিয়ে আমাকে বেঁধে রেখেছে , সেজন্য আমি এদের পক্ষেই থাকব , কিন্তু তোমার বিজয় কামনায় আশীর্বাদ করছি । যেখানে ধর্ম সেখানেই কৃষ্ণ , যেখানে কৃষ্ণ সেখানে জয়। যুদ্ধে আমি তোমাদের বিপক্ষে থাকা সত্বেও তুমি যেরূপভাবে আমাকে শ্রদ্ধা নিবেদন করেছ, এতে আমি অত্যন্ত খুশী হয়েছি। আর যদি কিছু জানবার থাকে তো বল । যুধিষ্ঠির বললেন , দ্বিজশ্রেষ্ঠ , আপনি অপারজেয়, যুদ্ধে কি করে আপনাকে জয় করব ? দ্রোণ বললেন , বৎস আমি যখন রথারূঢ় হয়ে শরবর্ষণ করি তখন আমাকে বধ করতে পারে এমন লোক দেখি না। আমি যদি অস্ত্র ত্যাগ করে মরণের প্রতিক্ষা করি , তখন আমাকে বধ করা যেতে পারে। যদি কোন বিশ্বস্ত লোক আমাকে অত্যন্ত অপ্রিয় সংবাদ দেয় তবে আমি যুদ্ধকালে অস্ত্রত্যাগ করি - তোমাকে এই সত্য কথা বলছি। যুধিষ্ঠির ফিরে এসে পুনর্বার বর্ম ধারণ করে রথে উঠলেন । রণবাদ্য বেজে উঠল , বীরগণ সিংহনাদ করলেন । পান্ডবদের পক্ষ হতে যুধিষ্ঠির মান্যজনকে মান্য করেছেন দেখে সবাই গদ্ গদ্ কন্ঠে প্রশংসা করতে লাগলেন। এখানে দেখা যাচ্ছে , যুধিষ্ঠিরের শিষ্টাচারে তুষ্ঠ হয়ে তার বিপক্ষীয় ভীষ্ম ও দ্রোণাচার্য তাকে যুদ্ধ জয়ের আশীর্বাদ করেছেন। দ্রোণাচার্য কিভাবে মরতে পারেন সে সম্বন্ধে ইঙ্গিত রয়েছে তার কথায় । তাহলে বলা যায় -সৌজন্য , সদাচার , দয়া, মধুরতা, বিনয়- এসমস্ত সদ্গুণে চরিত্র অলংকিত হয়।
শিষ্টাচারের প্রভাবে শত্রুর মনকেও জয় করা যায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।