ইসলামের ইতিহাসে হযরত উমার (রা) ছিলেন দ্বিতীয় খলিফা । তিনি মুসলিম জাহানের নরপতি হিসাবে অমর হয়ে আছেন। তার মত সুদক্ষ শুশাসক নরপতি খুবই বিরল । তিনি বিশ্বের ইতিহাসে ন্যায়পরয়ণ ও প্রজাবৎসল্য নরপতি হিসাবে অমর হয়ে আছেন। তার শাসন পদ্ধতি ছিল বিজ্ঞানভিত্তিক ফলে তিনি শাসনকার্যে সফলতা অর্জন করেছিলেন। । তার বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ এবং নিষ্ঠুর। আইনের চোখে উচু -নিচু , ধনী-নির্ধন , আপন-পর কোন ভেদাভেদ ছিল না । মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। বিচার বিভাগের সংস্কার সাধন ইসলামের ইতিহাসে হযরত উমার একটি অবিস্বরনীয় কীর্তি। তিনিই সর্বপ্রথম বিচার বিভাগকে শাসন বিভাগের আওতামুক্ত করে একটি আলাদা বিভাগ হিসাবে চালু করেন। তিনি ছিলেন গণতন্ত্রমনা । রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ন কাজ তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন। তিনি শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য মজলিশে শূরা বা উপদেষ্টা পরিষদ গঠন করেন। হযরত উমার(রা) এর মত প্রজাবৎসল নরপতির তুলনা ইতিহাসে বিরল। তিনি নিজে অন্ধকার রাতে একাকী বেরিয়ে পড়তেন এবং প্রজাদের ঘরে ঘরে গিয়ে তাদের সুখ-দুঃখের কোজ কবর নিতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে যান তাদের তাঁবুতে। স্বীয় সহধর্মিনী উম্মে কুলসুমকে নিয়ে যান এক বেদুইনের ঘরে , তার প্রসব বেদনায় কাতর স্ত্রীকে সাহায্য করার জন্য । পৃথিবীর রাজা- বাদশাদের ইতিহাসে প্রজাবৎসাল্যের এ নজির খুঁজে পাওয়া যাবে না।
হযরত উমার (রা) -এর ন্যায় বিচার ও প্রজাতন্ত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।