somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

www.crimekhobor.com

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালুকায় বাণিজ্যিক ভিত্তিতে কুমির চাষ সাদেকুর রহমান সোহাগ, ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ভালুকা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে ভরাডোবা-সাগরদিঘি সড়কের উপজেলার উথুরা ইউনিয়নের হাতীবেড় গ্রামে রেপটাইল ফার্ম লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের মাটিতে প্রথমবারের মত বাণিজ্যিক ভিত্তিতে উভচর সরীসৃপ প্রাণি কুমিরের চাষ শুরু করেছে। এর মধ্য দিয়ে বিশ্বের দরবারে কুমির চাষ ও কুমির রপ্তানিকারক দেশ হিসেবে প্রথমবারের মত বাংলাদেশের নাম যুক্ত হয়েছে।
সূত্র মতে, পরিবেশ ও বন মন্ত্রণালয় বিগত ২০০৪ সনের ৫ই মে এ খামারটি প্রতিষ্ঠার অনুমোদন পাওয়ার পর খামারিরা আন্তর্জাতিক সংস্থা সিআইটিইএস এর অনুমোদন নিয়ে ওই সনের ডিসেম্বর মাসে মালয়েশিয়ার সারওয়াত থেকে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ১৫টি পুরুষ এবং ৬০টি মাদী কুমির আমদানি করেন। পরে ২২ ডিসেম্বর কুমিরগুলোকে খামারে অবমুক্ত করা হয়। তখন আমদানি করা কুমিরগুলোর বয়স ছিল গড়ে ১০-১৪ বছর। আর কুমিরগুলো লম্বায় ছিল ৭-১২ ফুট। পরবর্তীতে ২০০৬ সনের আগষ্ট মাসে ওই খামারের প্রথম দু’টি মাদী কুমির ডিম দেয়া শুরু করে। ক্রমান্বয়ে কুমিরের বংশ বিস্তারের মাধ্যমে ওই খামারে প্রায় ৮০০ কুমিরে উন্নীত হয়। সরকার কর্তৃক কুমির রপ্তানীর চূড়ান্ত অনুমোদন পেয়ে ২০০৯ সনের অক্টোবর মাসে জার্মানের হাইডেল বার্র্ড ইউনিভার্সিটি কুমিরের শরীরের অংশ বিশেষ থেকে মানবদেহের রোগ প্রতিরোধক মেডিসিন আবিস্কারের জন্য ওই রেপটাইল ফার্ম লিমিটেড থেকে কুমির রপ্তানীর চুক্তিতে আবদ্ধ হয়। ২০১০ সনে ওই খামারের রপ্তানিযোগ্য ৩০০ কুমির মধ্য থেকে ৬৭টি কুমির জার্মানে রপ্তানি করেন। বাকী ২২৩টি কুমির ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির প্রক্রিয়া চালান। জার্মানিতে ৭০ লাখ টাকায় ৬৭টি কুমির বিক্রির মধ্য দিয়ে লাভের মুখ দেখে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে কুমির রপ্তানির দেশ হিসেবে প্রথমবারের মত বাংলাদেশের নাম লিপিবদ্ধ হয়।
আরো জানা যায়, ৬৭টি কুমির জার্মানিতে রপ্তানি হলেও এর পরে আর কোন কুমির রপ্তানি করতে পারেননি খামারিরা। দিন দিন কুমির বৃদ্ধি পাওয়ায় এবং কুমির বিশেষজ্ঞের অভাবে ওই খামার থেকে কয়েকটি কুমির মারাও গিয়েছিল। বর্তমানে খামারটি পূর্ণঙ্গ রপ্তানিমুখী খামার হিসেবে গড়ে তোলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন খামারিরা।
এ ছাড়া এলাকাবাসী জানায়, বিশ্বের দরবারে বাংলাদেশে এই প্রথম ভালুকা উপজেলার হাতীবেড় গ্রামে বাণিজ্যিক ভিত্তিতে কুমিরের খামার করা হয়েছে। এ খামারটির কুমির রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার সম্ভাবনা রয়েছে। এতে সুনাম ও আর্থিকভাবে লাভবান হবেন দেশ ও খামারিরা। তাই সরকারি পৃষ্টপোষকতা ও রপ্তানী কাজে সহযোগিতার মাধ্যমে খামারিদের কুমির চাষে উদ্বুদ্ধ করা প্রয়োজন। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় কুমির চাষে বিপ্লব ঘটানো সম্ভব। এ ছাড়া কুমিরের চামড়া থেকে বেল্ট, হাড় দিয়ে পারফিউম, দাঁত দিয়ে মুল্যবান অলংকার ও রক্ত দিয়ে ক্যান্সার রোগ প্রতিষেধক তৈরী হয়। তাছাড়া ফ্রান্স, জার্মান, ইটালি, চীন, স্পেন ও তাইওয়ানসহ বিভিন্ন দেশে কুমিরের মাংসের ব্যাপক চাহিদা রয়েছে বলেও জানান তারা।
রপটাইল ফার্ম লিমিটেডের ম্যানেজার ডা. আরিফ আহমেদের কাছে খামারের বর্তমান অবস্থার কথা জানতে গিয়ে বলেন, ওই খামারের মালিকপক্ষ ব্যবসায়িক কাজে দেশের বাইরে রয়েছেন। বর্তমানে কুমির ডিম দিচ্ছে এবং এ সময়টা কুমিরের প্রজননের সময়। এ সময়টুকুতে আমরা কাউকেই খামার পরিদর্শন কিংবা ঢুকতে দিই না। তবে খামার মালিকপক্ষ দেশে আসার পর এ খামার সম্পর্কে বিস্তারিত আগামী ডিসেম্বর মাসে প্রেসকে জানানো হবে।

ছবি সংযুক্ত : ভালুকার হাতীবেড় গ্রামে রেপটাইল ফার্ম লিমিটেডের প্রাথমিক অবস্থায় আনা কুমির।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×