somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস ঘোড়ার লড়াই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী বিল্লাল হোসেন সরকার ঘোড়া আর এএসএম জাকারিয়া হারুন আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন ও ভাইস চেয়ারম্যান পদে একজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

দলীয় সূত্র জানায়, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সচেতন নাগরিক সমাজের ব্যানারে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

এরপর থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তার ওপর দলীয় চাপ অব্যাহত থাকে। অবশেষে সোমবার তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

অপরদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শামসুল হক স্থানীয় ১৯ দলীয় সমঝোতায় ভাইস চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

সর্বশেষ মুক্তাগাছায় চেয়ারম্যান তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে এ এস এম জাকারিয়া হারুন (বিএনপি), বিল্লাল হোসেন সরকার (আওয়ামী লীগ) ও ইসাহাক আলী সরকার (কৃষক লীগ)। ভাইস চেয়ারম্যান পদে মো. তারেক (আওয়ামী লীগ), গোলাম শাহরিয়ার শরীফ (বিএনপি) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুশফিকুর রহমান (সচেতন নাগরিক সমাজের) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমি দাস (আওয়ামী লীগ), নাজমুন নাহার দিলু (সচেতন নাগরিক সমাজ) ও রাশিদা বেগম (স্বতন্ত্র), আজিজা রহমান(বিএনপি)।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×