somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতটুকুও বদলায়নি আমাদের রাজনৈতিক সংস্কৃতি ।

০৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১/১১ এরপর আমাদের রাজনৈতিক পরিমন্ডলে কম ধোয়া-মোছা চলেনি।সাবেক দুই প্রধানমন্ত্রীকে জেলে যেতে হয়েছে।দূর্ণীতির বিরুদ্ধে অভিযানের নামে আমাদের রাজনীতিবিদদের কম শায়েস্তা করা হয়নি। কারও কারও জীবন এখনও সংকটাপন্ন। দেশের মানুষকে দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতী আর জরুরী অবস্থার যাতাকলে কম ভোগতে হয়নি। সবশেষে আমরা আশা করেছিলাম এইবার বোধহয় রাজনীতিবিদরা একটু বদলাবেন। হয়তবা আমরা নতুন ধারায় দেশ গড়ার অঙ্গীকার বুকে নিয়ে নতুনভাবে পথ চলা শুরু করব। চামচামি আর লেজুর বৃত্তির অবসান চেয়েছিল সবাই।কালো টাকা আর পেশী শক্তির রাজনীতির যবানিকা দেখতে চেয়েছিল সবাই। কিন্তু তা বাস্তবে কতটুকু প্রতিফলিত হবে তা নিয়ে জনমনে দেখা দিয়েছে বিশাল সংশয়।

আর তারই একটি নজির চোখে পড়ল আজ। আজ দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। তাকে সংবর্ধনা দেয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে আওয়ামীলীগ ও তার বিভিন্ন অংগসংগঠনগুলি। এয়ার পোর্টে তাকে সংবর্ধনা দিতে ১০ লাখ লোক জড়ো করার অগ্রিম ঘোষনা আগেই দেয়া হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে লোক আনা হয়েছে। আমাকে অবাক করেছে এই লোকগুলি আনার প্রক্রিয়া। আমার বাসা এয়ারপোর্টের ঠিক পাশেই তুরাগ থানায়। এইখান থেকেও বিশাল একটি মিছিল যায় ঐ সংবর্ধনায়। আমি অন্য এলাকার কথা বলতে পারবনা তবে মিছিলের এই লোকগুলির পরিচয়টা একটু বলতে চাই। তাদের মধ্যে অল্প কয়েকজন রয়েছে যারা আওয়ামীলীগের নেতা, কর্মী আর বেকার সমর্থক আর বাকী বিশাল অংশের প্রায় সবাই হয় রিকসা চালক, ঠেলাগাড়ী চালক আর নয় দিনমজুর।

সমর্থক থেকে শুরু করে বাকী যে বিশাল অংশের কথা বলা হলো এদের সকলকেই টাকার লোভ দেখিয়ে আনা হয়েছে সংবর্ধনা মিছিলে, আগেও যেমনি আনা হতো। এই লোকগুলির অধিকাংশই সংবর্ধনাতে জানাতে গিয়েছে শুধুমাত্র টাকার জন্য।হাসিনা আসল কি খালেদা গেল এতে তাদের কোন মাথা ব্যথা নেই।আর নেতারা তাদের নিয়েছেন নিজস্ব কর্মী বহর কত বড় তা দেখানোর জন্য।নেত্রীকে খুশি করা আর দলে নিজের অবস্থান পাকাপোক্ত করার এই চিরাচরিত লোক জমায়েতের সিস্টেম কি কখনও শেষ হবেনা ?
কখনও কি এই ভন্ড নেতাদের লোক দেখিয়ে দল থেকে নিজের সুযোগ সুবিদা আদায় করে নেয়ার দিন শেষ হবেনা?
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×