somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় ফুলগুলো

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় ফুলগুল লেখক আলাউদিন
শেয়ার করুনঃ 0 0



আমাদের বাড়ির সামনে একটা ফুলবাগান আছে। বাগানে শীতকালে প্রচুর পরিমাণে গোলাপ, চন্দ্রমল্লিকা আর ডালিয়া ফুল ফোটে তখন বাগানটা দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু এবার শীতকালে দেখলাম চন্দ্রমল্লিকা আর ডালিয়া নাই। বাগানে শুধুমাত্র গোলাপ ফুল ফুটে আছে তাও তেমন না। বাগানটা বলতে গেলে ম্লানই লাগছে। আমার সাদা রঙের ফুল খুব ভালো লাগে। বিশেষ করে সাদা গোলাপ। থোকায় থোকায় সাদা রঙের গোলাপ ফুল দেখলেই অদ্ভুত এক ভাল লাগায় মনটা কেমন যেন শান্ত হয়ে যায়।

ছোটবেলায় আমার খুব প্রিয় ফুল ছিল শিমুল। আমার নানীবাড়ির পিছনে বিশাল আকৃতির একটা শিমুল ফুল গাছ ছিল। নানীবাড়ি আমাদের বাড়ি থেকে খুব কাছেই ছিল। আমি প্রতিদিন ভোরবেলায় শিমুল ফুল কুড়াতে যেতাম। একদিন ভোরে শিমুল ফুল কুড়াতে যাবার সময় একটা কাক আমার মাথায় ঠোকর দিয়েছিল কারণ আমার পরনে ছিল লাল রঙের জামা। শিমুল ফুল নিয়ে আমি খেলতাম। ফুলের কলিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে বিভিন্ন ডিজাইনের পিঠা বানাতাম। শিমুল ফুলের গন্ধটা কেমন যেন গুমোট কিন্তু ভারি মিষ্টি।অনেকদিন শিমুল ফুল দেখিনা কিন্তু গন্ধটা আমি যেন এখনও পাই । আমাদের বাড়িতে বলতে গেলে অনেক ধরনের ফুল গাছই আছে কিন্তু শিমুল ফুল গাছ নেই। আম্মুকে অনেকবার বলেছি একটা শিমুল ফুল গাছ লাগাতে কিন্তু আম্মু ভুলে যায়।

আমার জীবনের প্রথম নাম ছিল শিমুল। আমার বোনদের সাথে মিলিয়ে আমার নামটাও ফুলের রেখেছিল। কিন্তু এই নামের আমার একটা কাজিন ছিল। সে মাত্র চার বছর বয়সে মারা গেছিল। এজন্য আমার এ নামটা রাখেনি। অথচ সে যদি জীবিত থাকতো তাহলেও তো আমার এ নামটা রাখা যেত না। ছোটবেলায় আফসোস হতো এতো সুন্দর একটা ফুলের নাম আমার কেন হলো না। এখন আর সে আফসোস নেই।

তবে আমার বর্তমান নামটা আমার কখনোই পছন্দ ছিল না। এখনও পছন্দ না। এর অর্থ আকাশ জুড়ে স্বপ্ন যার। আমার ধারণা বোকা মানুষেরাই এত্তো এত্তো স্বপ্ন দেখে বেড়ায়। এজন্যই নামটা অপছন্দ আমার।

অবশ্য ফুলের নামে নাম রাখাও ঠিক না। মেয়েদের ফুলের নামে নাম রাখলে মেয়েরা ফুলের মতোই ভাল হয়। মেয়েদের বেশি ভাল হয়ে লাভ কি!




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×