'৮৮ সালের কথা। তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। সেই বছরেই আমার প্রথম ঢাকায় যাওয়া। গাবতলী থেকে যখন রামপুরার দিকে যাচ্ছিলাম পথে যতগুলো বিল্ডিং চোখে পড়েছে সবগুলোতেই কমপক্ষে দু’একটি করে টু-লেট টাঙানো দেখেছি। তখন পর্যন্ত টু-লেট শব্দকে আমি টয়লেটই মনে করতাম। ফলত রাস্তায় টু-লেট টাঙানো সাইনবোর্ডটি দেখেছি আর মনে মনে ভেবেছি- ঢাকার শহরে এত টয়লেট! আমার ধারনা ছিলো ঐ সব বাড়ির মালিক বুঝি টাকার বিনিময়ে টয়লেটের সেবা দিয়ে থাকেন। রামপুরায় গিয়ে উঠলাম আমার এক মামার মেসে। মামা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন এবং চার বন্ধু মিলে একটি রুম ভাড়া নিয়ে থাকেন। ঢাকা পৌঁছনোর পরদিন ভোরে প্রকৃতির ডাকে ঘুম ভাঙে। টয়লেটে ঢুকতে গিয়ে হোচট খেলাম। কেউ একজন ভেতরে। আমারও দেরি সয় না। তাই মামাকে ডেকে বললাম- মামা একটা টাকা দেন তো সামনের বাড়ি থেকে পায়খানা করে আসি। আমার কথার আগামাথা কিছু না বুঝে মামা আমাকে প্রশ্ন করলেন- বুঝতে পারলাম না। আমি তাকে বুঝিয়ে বললাম- সামনের ঐ টয়লেট লেখা বাড়ি থেকে এক টাকা দিয়ে পায়খানা করে আসি। তখন মামা আমার কথা বুঝলেন। অবশ্য ততক্ষণে টয়লেটে প্রবেশ করা মামার বন্ধুটি বের হয়েছে। আমি টয়লেট সেরে আসতেই দেখি মামা এবং তার বন্ধুরা প্রাণ খুলে হাসছেন। আমাকে ডেকে বললেন-এই বোকা তুই যেটাকে টয়লেট মনে করছিস সেটা টয়লেট নয়, ওটা টু-লেট। আর টু-লেট মানে বাড়ি ভাড়া দেওয়া হবে। আমি তো বোকা বনে গেলাম। এখনও ঘটনাটি মনে পড়লে একা একাই উচ্চস্বরে হাসতে থাকি। অনেকে না বুঝে আমাকে পাগল মনে করেন।
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।