somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়দার হুসেনের 'গণতন্ত্র' গানটি নিয়ে আমার একটি সপ্ন।

০৩ রা নভেম্বর, ২০০৬ সকাল ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার লেখালেখির 2য় পর্যায়ে আমার গান লেখার ইচ্ছে আছে । আমি আসলে নিজের অকর্মণ্যতা ঘোচানোর আপ্রান চেস্টা চালিয়ে যাচ্ছিলাম । এই প্রচেস্টার শুরুতে অতটা না হলেও এখন আমি আমার ভেতরে নতুন করে আত্মবিশ্বাস পাচিছ । ছোট বেলা থেকেই আমি গান, নাচ আর সিনেমায় আসক্ত । এই তিনটি বিষয় আমার একবারে মজ্জাগত হয়ে গেছে । এগুলোই আমার এখনকার অকর্মন্যতা কাটিয়ে দেবে, এই স্বপ্ন দেখছি ।

যাই হোক গান লেখার ইচ্ছে যেহেতুআছে তখন গান চিত্রায়নের সপ্নও আছে । 'গণতন্ত' গানটি নতুন আঙ্গিকে নির্মানের সপ্নও আমার এ জন্যই ।

আগেই বলে রাখি গানটির বর্তমান নির্মান খুব আবেদনময় বলেই এটা নিয়ে আমার নতুন এই ইচ্ছা । আর বৃহৎ পরিসরে জোড়ালো আবেদনের নতুন নির্মান এই গণ সঙ্গীতটি আমাদের জাতীয় জীবনের এই ক্রান্তি লগ্নে অনেক তাৎপর্য বহণ করবে । আর নতুন আঙ্গিকে আধুনিক নির্মান শৈলীতে তেরী নতুন গণ সঙ্গীত নেই বললেই চলে । বহুদিন পরে হায়দার হুসেন তার গান গুলো নিয়ে গণ সঙ্গীতের তাৎপর্য নতুন করে তুলে ধরলেন । ধন্যবাদ হায়দার হুসেনকে আমাদের সমসাময়িক সঙ্গীতে নতুন মাত্রা যোগ করার জন্য ।

গানটির নতুন নির্মানের জন্য আমার কিছু সুপারিশ :-

1) গানটি বিশাল কোন খোলা জায়গায় চিত্রায়ন করুন । যেমন বিশাল কোন ধানতে , কোন স্টেডিয়াম বা সংসদ ভবনের ঊঁচু বেদী হলে ভাল হবে।
2) বিভিন্ন ধরনের কয়েক শ বাদ্য যন্ত্রএকসাথে কোন স্টেডিয়াম বাজালে যেমন হবে তেমনি ভাবে । বাদন যেমন মৃদু হবে তেমনি কান ফাটানো হবে ; শ্রোতাকে যেমন সুললিত হয়ে মুগ্ধ করবে সেই রকম আগ্রাসী হয়ে জঙ্গী করবে ।
3) গানটির কোরাস হবে মূল গানের চেয়ে গমগমে, গর্জনশীল । গমগমে বা ভরাট গলার অনেক , এমনকি কয়েক শ সহ শিল্পী গাইবে কোরাস । আবেদন ময় একটি দূর্বল আহবান জাতীয় ভাবে কতটা শক্তিশালী হতে পারে তার প্রতিকী প্রকাশ থাকবে তাতে ।
4) গানটির চিত্রায়ন হতে হবে অনেক প্রশস্ত । টেকগুলো হবে অনেক দূরে থেকে, অনেক গুলো এ্যাঙ্গেলে আর অনেক উপর থেকে, প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা যেতে পারে ।
5) বর্ণাঢ্য হতে হবে পুরো আয়োজন টা । গানটির বর্তমান চিত্রায়নে দেয়াল লিখন গুলো যেমন বর্ণিল তার চেয়েও চোখ ধাধানো রঙের বিন্যাস থাকবে ।
6) গানটির চিত্রায়নের এডিটিং হবে সূর, বাদন আর শব্দের সাথে সঙ্গতীপূর্ণ এবং অভিনব ।

আমি হায়দার হুসেন এবং চ্যানেল ওয়ানকে বলবো আমাদের দেশের গণ সঙ্গীত কে নতুন আবেদনে এ মন করে তুলে ধরবার চেষ্টা করার এখনই সময় । তাতে গণসঙ্গীতের জগতে হায়দার হুসেন এবং চ্যানেল ওয়ান হয়ে থাকবে উজ্জল ।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৬ রাত ৩:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×