এক অলীক জন্ম
২৫ শে মে, ২০০৭ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অগুনতি ব্লগারের জন্ম হচ্ছে প্রতিদিন বিশ্বজুড়ে। কোথায় কে নতুন লিখতে শুরু করলো তার খোঁজ রাখে না প্রায় কেউই। রাখা সম্ভবও না। যেমন প্রতিদিন কত প্রাণ ঝরে যাচ্ছে তার খবর রাখা যায় না! পাশের বাড়ির কমলদার মেয়েটা কার সাথে ঘুরে বেড়াচ্ছে সে খবরটা সোজাসুজি পাওয়া গেলেও, পাড়ার মোড়ের ভিখিরিটা রাত্রে কী খায় সে খবরে কারও কোন উত্সাহ নেই! ......ভিড়ের মধ্যে আমিও সাধারণ। একসমুদ্র ভাবি, দুফোঁটা চেষ্টা করি, একবিন্দু কাজে হয়। তবে কথায় তো দোষ নেই। কাজে না হোক, কথাতেই বা সত্যি বলে কজন? আমি সত্যি কথার দলে, সত্যি কাজের দলে নেই। বুক বাজিয়ে শিঙা ফুঁকতে পারি, যুদ্ধে যাবো না। চায়ের কাপে তুফান তুলতে পারি, পথে নামবো না। আশাকরি এবার বুঝতে পারছেন আমি আসলে আপনাদেরই দলে। আসুন, শতাব্দীজুড়ে কথার জাল বুনি!
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৭ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন