somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নট রিসাইক্লেবল

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"তাহলে তুমি আর আমার সাথে থাকতে চাইছো না ?"- টেবিলে রাখা পেপারওয়েটটা নাড়াচাড়া করতে করতে সমীর বললো । আমি কফিতে চুমুক দিতে দিতে বললাম ," দেখো , তোমাকে তো সব বুঝিয়ে বললামই । সো তোমার বোঝা উচিত , তুমি যথেষ্ট ম্যাচিউরড। " অনেকটা বেপরোয়া হয়ে জবাব দিল সমীর
-" দেখো , এতদিনের একটা ফিলিং কি মিথ্যে ?? অল অন আ সাডেন , ইউ ফেল্ট সামথিং তারজন্য কি সব বদলে যাবে ?"
: আমার জীবনের যেকোনো ভাল মন্দ বোঝার ক্ষমতা , সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আমার আছে। এতদিন যা-ই ছিল , কিন্তু এখন আমার মনে হয় , আমি ভবিষ্যতে তোমার সাথে ভাল থাকবো না ।
- কিন্তু কেন ? আমি তো কখনো তোমার সাথে থাকতে কোনো প্রবলেম ফেস করিনি ।
: তুমি না-ই করতে পারো , কিন্তু আমি করেছি ।
- কি প্রবলেম ?
: দেখো , আমাদের কিছুই মেলে না । আমি মুভি দেখতে ভালোবাসি , তুমি বই পড়তে ভালোবাসো । আমার রক মিউজিক ভালো লাগে , ইউ আর মোর ইনটু হেমন্ত-কিশোর এন্ড অল ...
- এইটা তো কোনো ব্যবধানই না ... চয়েজ একেকজনের একেক রকম হবেই ... শুধু সেটা ক্ল্যাশ না করলেই চলে ।
: এই যে এখানেও আমাদের ভিউ মেলে না .... আর সব কথার এক কথা হল আমি রাকিনের সাথে সেই বন্ডৎা , সেই হ্যাপিনেসটা ফিল করেছি যেটা তোমার সাথে আদৌ সম্ভব না , এন্ড আই আম ডিপলি ইন লাভ উইথ হিম । সো আই ওয়ান্ট আ ব্রেক আপ ।

সমীর একটা ছোট্ট নি:শ্বাস ছাড়লো ... বিশাল একটা স্কাইস্ক্র‌্যাপারের ২০ তলায় ওর অফিস। কেবিনের দক্ষিণ দিকটায় একটা জানালা আছে বড়সড় , সামনে দাড়ালে গোটা ঢাকা শহরটাই যেন চোখে পড়ে ... ভাবুক সমীরের এই জানালাটা বরাবরই পছন্দন। হাতে করে কফি মগটা নিয়ে জানালার সামনে আমার দিকে পেছন দিয়ে দাড়ালো সে । আমি ফিসফিস করে ডাকলাম ," সমীর ?" .... কন্ঠে অযাচিত গাম্ভীর্য নিয়ে সমীর জবাব দিল " ব্রেক আপ এত মুখে বলে বলে করা লাগে না লিলি .... " আমি আর দাড়ালাম না ওখানে , কেবিন থেকে বেরিয়ে লিফট বেয়ে নেমে গেলাম । নিচে রাকিন তার প্রিয় স্করপিয়নটা নিয়ে দাড়িয়ে আছে । আমাকে দেখেই বললো ,
- কি ? কানাবাবা কি কয় ?
: কি আর বলবে ? ব্রেক আপ করেছে ...
-ইয়েস , আই নিউ ইট ... তোমাকে বলেছিলাম না যে ও এমনিতে হেভি জেন্টেলম্যান , বাড়াবাড়ি করবে না .... কিন্তু , কান্নাকাটি করে নাই তো ??
: করলেই আমার কি ???
- হ , তাও ঠিক .... তো এবার কি জান্ ?
: এবার শুভস্য শীঘ্রম ....
বলেই আমিও হেসে ফেললাম , রাকিনও হেসে ফেলল.... কি জানি ? হয়তো উপর থেকে তখনো অভ্যাসবশত সমীর নিচেই তাকিয়ে আছে ..!


১০ বছর হতে চললো এসব ঘটনার । হঠাৎ করে এসব মনে পড়ার কোনো কারণ থাকার কথা না , নেই ও । সমীরের ভালোবাসাটা ছিল অত্যন্ত শৈল্পিক , খুবই গভীর যার প্রকাশ ছিল কম , অনুভব ছিল বেশি । আর রাকিনের ভালবাসা ছিল উদ্দাম ধরণের । তার মোহেই ওকে বিয়ে করেছিলাম । একটা ৮ বছরের মেয়েও আছে আমাদের , নাম ধারা । মেয়ের বয়স যখন ৪ বছর তখন আমাদের ডিভোর্স হয় । অবশ্য এটা হবে বোঝাই যাচ্ছিল , আমাদের পছন্দের ফারাক খুব কমই , তবুও কখনো সেভাবে বনিবনা হয়নি আমাদের । তাই হয়তো ডিভোর্স , আর তার ৫ মাসের মাথায়ই রাকিন এক রাশিয়ান মেয়েকে বিয়ে করে জার্মানিতে চলে গেল । এখন আর যোগাযোগ সেভাবে হয়ও না । আমিও বিজি থাকি অফিসের কাজে আর মেয়েকে নিয়ে । পুরোনো স্মৃতি ঘাটার ফুরসৎ কই ! আজ মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে বইয়ের শেলফটা ঘাটতে গিয়ে রবীন্দ্রনাথের "শেষের কবিতা " পেলাম , সমীরের দেয়া । তাই হঠাৎ ১০ বছর আগের ফ্ল্যাশব্যাক চোখে সামনে । বইটা কখনো পড়িনি আমি , গিফট পেয়ে সাজিয়ে রেখে দিয়েছি। আজ প্রথমবার খুলে দেখি গোটা গোটা অক্ষরে লেখা-
" ভালোবাসা মানে পরষ্পরের ভিন্নতাটাকে মুছে দেয়া নয় ,
বরং সেই ভিন্নতাটা উপলব্ধি করা ,
ভালোবাসা মানে পরষ্পরের প্রতিবিম্ব হওয়া নয় ,
বরং একটা শরীরের ছায়া হয়ে ওঠা .... ভালবাসি তোমাকে ... "
অনেকক্ষণ চেয়ে রইলাম লেখাগুলোর দিকে , নির্বাক । হ্য়তো বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাসও সন্তর্পনে বেরিয়ে গেল , জানি না , কিংবা জানলেও স্বীকার করতে চাই না আমি । ধারা শুনছি আওয়াজ করে পড়ছে " ফসিল ফুয়েলস আর নট রিসাইক্লেবল ...."
শুধু কি ফসিল ফুয়েল , কতকিছুই তো আমরা চেয়েও রিসাইকেল কর‌তে পারি না । তবু খুব জানতে ইচ্ছে করছে আজ । সমীর , তুমি কি এখনো স্কাইস্ক্র্যাপারের জানালায় আমার অপেক্ষায় তাকিয়ে থাকো ?
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসএসসি - এইচএসসি বাচ্চারা সাবধান হয়ে যাও।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৩২


ছবিতে আমাদের সবার প্রিয় মিলন স্যার। বয়স ৭০ এর কাছাকাছি হলেও স্যারের ছোটাছুটি থামেনি, বরং মনে হয় বয়সটা স্যারের কাছে একটা সংখ্যা মাত্র, যেটা স্যার পাত্তাই দেন না। স্যারের... ...বাকিটুকু পড়ুন

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×