somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশী পরিচয়ে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারেও রোহিঙ্গারা

১১ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশী পরিচয়ে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারেও রোহিঙ্গারা !

সৌদি আরব, কাতার, আরব-আমিরাত, ইরাক, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশী পরিচয়ে শ্রম বাজার দখল করে নিচ্ছে। আর এতে বাংলাদেশী শ্রমিকেরা পড়েছে সমস্যায়। মিয়ানমারের রোহিঙ্গারা বিভিন্ন পন্থায় বাংলাদেশী পাসপোর্ট নিয়ে মধ্য প্রাচ্যের দেশ গুলোতে গিয়ে চুরি, ডাকাতি,ছিনতাই,ধর্ষণ,খুনসহ নানা অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। আর তাদের সকল অপরাধের দায়ভার বহন করতে হচ্ছে প্রবাসী বাংলাদেশীদের। এ নিয়ে সেখানে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে বলে জানিয়েছে মধ্যপ্রচ্য থেকে সদ্য ফিরে আসা শ্রমিকেরা। রোহিঙ্গাদের অপরাধের দায়ভার বহন করতে গিয়ে বাংলাদেশ ক্রমেই মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজার হারাতে বসেছে। সৌদি আরবে মক্কা থেকে সদ্য ফিরে আসা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির নুরুল হাকিম জানান, রোহিঙ্গাদের অপরাধ কর্মকান্ডে মক্কায় থাকা প্রায় ২০ হাজার বাংলাদেশী শ্রমিক চরম বিপাকের মধ্যে আছে। মক্কায় যে সংখ্যক বাংলাদেশী আছে তাদের চেয়ে দ্বিগুন রয়েছে বাংলাদেশী পাসপোর্টধারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তারা সেখানে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে গেলেও তারা কথায় কথায় বাংলাদেশ নিয়ে তাচ্ছিল করে থাকে।
দুবাই ফেরত চকরিয়ার মফিজ উদ্দিন, ইরান থেকে আসা সুমন জানান মিয়ানমারে রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশী হিসেবে পরিচয় দিয়ে বর্তমানে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্য পাড়ি দিচ্ছে। তারা জানান,রোহিঙ্গাদের ব্যবহৃত অধিকাংশ পাসপোর্ট কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা এবং ঢাকা পাসপোর্ট অফিস থেকে ইস্যু করা। তারা আরো জানান রোহিঙ্গারা ভালোভাবে বাংলা জানার কারণে সেখানকার বাংলাদেশী বসতির আশেপাশেই তারা আস্তানা গাড়ছে। অনেকটা নিরক্ষর এসব রোহিঙ্গারা বেশিরভাগই আইন-কানুন সম্পর্কেও অবগত নয়। ফলে তারা প্রায়ই সেখানে আইন ভঙ্গ করাসহ নানাবিধ অপরাধকর্মে লিপ্ত হচ্ছে। এরপর যখন তারা ধরা পড়ছে তখন পাসপোর্ট বাংলাদেশী হওয়ার কারণে এর খেসারত দিতে হচ্ছে বাংলাদেশীদের।

নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহাম্মদের জানান বান্দরবানের আলীকদম, নাইক্ষ্যংছড়ি, জেলা সদর, রোয়াংছড়ি ,লামা, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, উখিয়া, রামু, আমিরাবাদ, চট্টগ্রামের সাতকানিয়া, দোহাজারী, পটিয়া, চন্দনাইশসহ বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে থেকে কৌশলে রোহিঙ্গারা চেয়ারম্যান ও কমিশনারদের কাছ থেকে নাগরিকত্বের সনদ সংগ্রহ করে সেগুলো পাসপোর্ট অফিসে জমা দিয়ে বাংলাদেশী পাসপোর্ট গ্রহণ করছে।
অনুসন্ধ্যানে জানা গেছে ঢাকা এবং চট্টগ্রামের একটি চক্র এবং দালাল শ্রেণীর লোকেরা বিশাল অংকের টাকা নিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দিয়ে থাকেন। পাসপোর্ট অনুযায়ী বাংলাদেশের নাগরিক স্বীকৃত হওয়ার পর তাদের সকল কাজের দায়ভার বাংলাদেশকেই বহন করতে হচ্ছে। এসব নাগরিকের দ্বারা সংঘটিত সকল আইনবিরোধী কাজের দায়-দায়িত্ব পড়ছে বাংলাদেশের ওপর। এ দিকে রোহিঙ্গাদের অর্পকর্মের কারণে মধ্যপ্রাচ্যের সরকার পাসপোর্টে বি এম (বার্মিজ মুসলিম) সীল লাগিয়ে দিচ্ছে। তারা যাতে কোনভাবেই অন্যদেশের নাগরিক হিসাবে নিজেদের পরিচয় দিতে না পারে সেজন্য এই সীল ব্যাবহার করা হচ্ছে। এ বিষয়ে বান্দরবান পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,সরকার রোহিঙ্গাদের সনাক্ত করতে এবং বাংলাদেশী পরিচয়ে যাতে বিদেশে যেতে না পারে সে জন্য রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলগুলোতে পাসপোর্ট নিতে হলে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে (পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজার) কাছ থেকে রোহিঙ্গা নাগরিক নয় এই মর্মে বিশেষ ছাড়পত্র আনতে হয়। এর পরই পরিক্ষা-নিরিক্ষার পর পাসর্পোট ইস্যু করা হচ্ছে। তার পরও যে কিছু রোহিঙ্গা পার্সপোর্ট করে বিদেশে যাচ্ছেনা তা বলা যাবে না। আর এই জন্য প্রথমত দায়ী জনপ্রতিনিধিরা।

তথ্যসূত্র : http://the-editor.net
প্রথম আলো ব্লগ থেকে কপি কৃতঃ
http://prothom-aloblog.com/posts/16/73459
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×