somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নবাজ অভি ওরফে আমাদের সকলের প্রিয় গেলু'র আজ জন্মদিন ...

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডিজাইনঃ ব্লগার কাল্পনিক ভালোবাসা
আজ আমার এবং আমাদের সকলের খুব প্রিয় ব্লগার স্বপ্নবাজ অভি জন্মদিন।

প্রথমেই আমাদের প্রিয় ব্লগার সাবরিনা সিরাজী তিতির আপু'র অভি'র জন্য একটি লিখা

কোন কোন দিন একটা সূর্য খুব বিনয়ী ভঙ্গিতে উঁকি দেয় গাছেরা অবাক হয় ! পাখিরা কিচিরমিচির থামিয়ে ভাবতে বসে কি হয়েছে আজ ! আজ কি তবে সূর্যের চাঁদের সাথে মায়াবী খেলা ? এই নরম আলোয় তো চাঁদ জেগে ওঠে পৃথিবীর যাবতীয় দুঃখরা স্নান করে জোছনায় কি হয়েছে আজ !

এসব সাতপাঁচ ভাবতে ভাবতে অভি হাঁটতে শুরু করে ঠিক তখুনি কেউ ডেকে বলে , অভি ! অভি চমকে তাকায় ! সকালে গলির মোড়ে খুব বেশি লোক নেই কে ডাকলো ! অভি আজকাল মেয়েটির কথা কি খুব বেশি ভাবছে ! ঠিক হচ্ছে না ! একদম না !

এদিক সেদিক তাকিয়ে অভি হাঁটতে শুরু করে ! মোড়ের দোকানে দিনের প্রথম ধোঁয়া কিনতে হবে অন্যমনস্ক ভঙ্গিতে পকেট হাতড়ে বের করে আনে একটা চিরকুট ! গোটাগোটা লেখা , তুমি কেমন মানুষ বল তো ! জন্মদিনে কেউ এমন মনমরা হয়ে থাকে ! আর খবরদার ! আজ আগুন খেলে আর রক্ষা নেই !

অভি হেসে ফেলে ! অস্ফুটে বলে , পাগলী ! সিগারেট না কিনেই অভি হাঁটতে থাকে হলুদ বাড়িটার দিকে বারান্দায় দাঁড়ানো দস্যি মেয়েকে বলতেই হবে আজ ! আচ্ছা কি বলা যায় ! জন্মদিনে এভাবে চমকে দেয়া মেয়েটি কি সারাজীবন এই দায়িত্ব নেবে ! নিক আর না নিক আজ অভি বলবেই জন্মদিনে এতো নিয়ম কানুন মানতে নেই !



অভিকে প্রথম যেদিন দেখেছি সেদিন খুব অবাক হয়ে ভাবলাম এই পিচ্চি কিউট বাচ্চাটা এতো ভালো কবিতা লিখে কিভাবে। একে তো কবি কবি মনে হয় না। অভির সাথে আমার প্রথম কথা হয় আমরা যখন রুশান কে বাচানোর জন্য দুয়ারে দুয়ারে ঘুরছি। আমরা রুশানের জন্য কতটুকু করতে পেরেছি জানি না। তবে রুশান আমাদের অনেক কিছু দিয়েছে। অন্তত আমার মনে হয় সামু এবং রুশান আমাকে আমার ছোট ভাই-বোনের অভাবটা মিটিয়েছে। অভি আমার কাছে আমার ছোট ভাইই ছিলো এবং থাকবে সবসময়। যখনই কাজে - অকাজে ডেকেছি ঠেলাগাড়ির মতো চলে এসেছে। এসেছে এটাই বড়। উনি যে লেট লতিফ এটা আমরা ভালোই জানতাম, তাই ১/২ ঘন্টা হাতে সবসময় রেখে নিতাম। এটা আসলে অকাজের সময়ের কথা। কাজের সময় দ্রুত সময়ই ওকে সবসময় পাশে পেয়েছি।

আমার এই ভাইটির জন্য সবাই তার এই জন্মদিনে এবং সবসময়ই অনেক অনেক দোয়া করবেন।

শুভ জন্মদিন অভি। অনেক অনেক বড় হও।





!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

বিঃদ্রঃ গেলুর নাম কেনো বা কিভাবে গেলু হইল এই নিয়ে আমাকে প্রশ্ন করিয়া সকলের সামনে বিব্রত করিবেন না। যদি একান্তই জানার খুব ইচ্ছা জাগে আমাকে ইনবক্স করিয়ে সঠিক উত্তর পাইতে ও পারেন।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৪
৭৪টি মন্তব্য ৭৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

×