somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে হুশিয়ারি: ইসলামী রাজনীতি বন্ধের চক্রান্ত সহ্য করা হবে না, বুধবার বিকালে রাজধানীতে বিক্ষোভ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৯ফেব্রুয়ারি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, কোন অজুহাতে ধর্মদ্রোহী নাস্তিক গোষ্ঠীর আস্ফালন সহ্য করা হবে না। নাস্তিক ও ধর্মীয় অনুভুতিতে আঘাতকারী ব্লগারদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, নতুবা মুসলমানদের ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে পরিণাম ভাল হবে না।IAB
1 ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে হুশিয়ারি: ইসলামী রাজনীতি বন্ধের চক্রান্ত সহ্য করা হবে না, বুধবার বিকালে রাজধানীতে বিক্ষোভ

আজ দুপুরে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ধর্মদ্রোহী নাস্তিক ব্লগারদের আল্লাহ, রাসূল, কুরআন ও ইসলাম বিরোধী অশ্লীল প্রচারনার নিন্দা এবং ইসলামবিদ্বেষী চক্রের ইসলামী রাজনীতি বন্ধের চক্রান্তের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতী ফয়জুল করীম এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কয়েকদিন ধরে বিভিন্ন জাতীয় পত্রিকা বিশেষ করে দৈনিক ইনকিলাব, দৈনিক আমার দেশ ও নয়া দিগন্তে প্রকাশিত বিভিন্ন রিপোর্টে জানতে পেরেছি একটি চরম ইসলাম বিরোধী নাস্তিক ব্লগারচক্র মহান আল্লাহ তা’য়ালা, মহানবী হযরত মুহাম্মাদ স., পবিত্র ধর্মগ্রস্থ আল কুরআন, আমাদের পবিত্র ধর্ম ইসলাম, ইসলামের মৌলিক ইবাদত নামাজ, রোজা, হজ্ব, যাকাত, কুরবানী, তাহাজ্জুত, উম্মাহাতুল মু’মিনীন, সাহাবায়ে কেরামসহ ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য ও প্রচারনা চালাচ্ছে। আমরা নিজেরাও অনুসন্ধান চালিয়ে বিষয়টির সত্যতা পেয়েছি। আমরা বিস্মিত হয়েছি ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত একটি দেশে নাস্তিকচক্র কি করে ইসলামের বিরুদ্ধে এজাতীয় উচ্চারণের অনুপযোগী ভাষায় অশ্লীলতা ছড়াতে পারে।

তিনি অবিলম্বে ইসলাম বিরোধী প্রচারণায় লিপ্ত সকল ব্লগ বন্ধ করে দিয়ে আল্লাহ, নবী-রাসূলসহ ইসলামী বিধিবিধানের বিরুদ্ধে যারা অশ্লীল প্রচারণায় লিপ্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। এজন্য ব্লাসফেমী আইন প্রণয়নেরও দাবী জানান তিনি।

তিনি বলেন যুদ্ধাপরাধীদের বিচারের আড়ালে একটি নাস্তিক্যবাদী গোষ্ঠী ইসলামী রাজনীতি বন্ধেরও আওয়াজ তুলছে। ক্ষমতাসীন সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কোন কোন ইসলামবিরোধী মন্ত্রীও নাস্তিকদের এই সুরে সুর মেলাচ্ছে। আমাদের ইলেক্ট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার একটি অংশ এই নাস্তিকচক্রকে উস্কে দিচ্ছে। আমরা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখেছি ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার এই নাস্তিকচক্রটি দ্বারা প্রবলভাবে প্রভাবিত। এই অশুভ খেলা বন্ধ না হলে দেশের ইসলামপ্রিয় বৃহত্তর জনগোষ্ঠী ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারকে ইসলামবিরোধী নাস্তিক্যবাদী শক্তি হিসেবে চিহ্নিত করে ক্ষমতা থেকে ছুড়ে ফেলার জন্যে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলবে।

মুফতী ফয়জুল করীম বলেন, আজ ‘৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুটি আওয়ামীলীগের নির্বাচনী অঙ্গীকার ছিল। তারা বিচার শুরুও করেছে। আমরাও ৭১ এর প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চাই। এ ইস্যুতে জাতীয় পর্যায়ে তেমন একটা অনৈক্য নেই। ইনসাফপূর্ণ বিচার হলে জাতি অবশ্যই উপকৃত হবে। কিন্তু দেশবাসী আজ দেখতে পাচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকার একটা নোংরা রাজনৈতিক খেলা শুরু করেছে। বিচার নিয়ে ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক খেলার সূত্র ধরেই শাহবাগে তরণ-তরুণীদের অবস্থান। আর এখন এই তরুণদের অবস্থানকে কেন্দ্র করেও সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

আসলে সরকার একটা আগুন নিয়ে খেলছে। আর কিছু মিডিয়া এই আগুনে বাতাস দিচ্ছে। আমরা আজ পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই সব তামাশা বন্ধ করুন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন, সর্বত্র ইনসাফ ও শান্তি বজায় রাখার চেষ্টা করুন। দেশব্যাপী আলেম-ওলামা, মাদরাসার ছাত্র-শিক্ষক এবং টুপি দাড়িওয়ালা মুসল্লীদের উপর হয়রানী ও নিপীড়ন বন্ধ করুন। নয়তো দুনিয়া আখেরাত কোথাও পরিণতি ভাল হবে না। নিহত ব্লগার রাজিবের জানাজা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নর উত্তরে মুফতী ফয়জুল করীম বলেন, নারী-পুরুষ ও মুসলমান-হিন্দু-খ্রিস্টান একত্রে যে নামাজ পড়া হয়েছে এটি জানাজার নামাজকে প্রহসনে পরিণত করার নামান্তর আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাহবাগ আন্দোলন স্বাধীন বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এখন বিচারকরা আর স্বাধীনভাবে বিচার করতে পারবেন কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরী হয়েছে।

সংবাদ সম্মেলনে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়-

কর্মসূচী :

ইসলাম ও নবীর দুশমন নাস্তিক ব্লগারদের গ্রেফতার, ইসলামবিরোধী সকল ওয়েবসাইট বন্ধ ও ব্লাসফেমী আইন প্রণয়নের দাবীতে-

১. আগামীকাল বিকাল ৩ টায় বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

২. নবীর দুশমন নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে জনমত তৈরীর লক্ষ্যে আগামী শুক্রবার দেশব্যাপী মসজিদে মসজিদে খতীবগণের খুতবা প্রদান।

৩. ২৫ ফেব্র“য়ারী ওলামা সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা।



সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় নেতা অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক কে এম আতিকুর রহমান, এড. আবদুল মতিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।#
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×