somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাহরাইন প্রবাসীদের সম্পর্কে দৈনিক আমাদের সময়ে স্পর্শকাতর তথ্য,নেপথ্যে উদ্দেশ্য কি?

১৮ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক আমাদের সময় পত্রিকা আজ বিবিসি'র উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে যে, বাহরাইনে রাজতন্ত্র ও স্বৈরাচার বিরোধী বিক্ষোভকারীরা হচ্ছে শিয়া এবং তারা বাংলাদেশী শ্রমিকদেরকে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেয়ার জন্য ভীষণ চাপ দিচ্ছে। পত্রিকার ভাষ্য মতে বাহরাইনে বসবাসরত বাংলাদেশিরা হচ্ছে সুন্নি তাই তারা এখন খুবই বিপদের মধ্যে রয়েছেন।
দৈনিক আমাদের সময়ের এই রিপোর্ট যে সম্পূর্ণ ভুল এবং উদ্দেশ্যপ্রণোদিত তা বিবিসি এবং রেডিও তেহরানের খবর পড়লে পরিস্কার হয়ে যাবে। বিবিসি'র খবরে স্পষ্ট করেই বলা হয়েছে, বাংলাদেশিদেরকে বিক্ষোভকারী শিয়ারা মিছিলে যেতে বাধ্য করছে না,বরং সরকারপন্থীরা বাংলাদেশী শ্রমিকদেরকে সরকারের পক্ষে মিছিলে যোগ দিতে চাপ দিচ্ছে। (সূত্র দেখুন)
অপর দিকে রেডিও তেহরান খবর দিয়েছে, সরকারপন্থীরা তাদের মিছিলে লোকসংখ্যা বাড়ানোর জন্য কিছু বাংলাদেশিকে দায়িত্ব দিয়েছে। নেতা গোছের এই বাংলাদেশিরা সাধারণ শ্রমিকদেরকে সরকারপন্থিদের মিছিলে যোগ দিতে চাপ দিয়ে যাচ্ছে।(সূত্র দেখুন)
তাহলে আমাদের সময় কেন এই বিভ্রান্তিকর খবর প্রচারের দায়িত্ব গ্রহণ করেছে? এই দায়িত্ব তো নেয়ার কথা রাজতন্ত্রের অতন্ত্র প্রহরী দৈনিক সংগ্রাম ও নয়া দিগন্তের! এর উত্তর দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত একজন সচিব।তার মতে মধ্যপ্রচ্যে এখন সাম্রাজ্যবাদি আমেরিকা এবং যায়নিষ্ট ইসরাইলের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে শিয়ারা। আরব রাজাদের আতঙ্কের কারণও ইরান ও মধ্যপ্রাচ্যের শিয়ারা। ফলে মিশরের পর বাহরাইন ও সৌদী আরবে যে গণজাগরণ শুরু হয়েছে তাতে রাজাদের শাসন যেমন হুমকির মধ্যে পড়েছে তেমনি মার্কিন ও ইসরাইলী স্বার্থও বিপন্ন হওয়ার মুখে পড়েছে। ফলে রাজতন্ত্র , ইহুদীতন্ত্র এবং সাম্রাজ্যবাদ এক হয়ে নেমেছে শিয়াদের বিরুদ্ধে। তারা চায় শিয়া-সুন্নি সংঘাত শক্তিশালী করা সম্ভব হলে এ যাত্রায় পার পাওয়া যাবে।
আমাদের সময় পত্রিকাটি ইসরাইলের মুখপাত্র হিসেবে কাজ করে। কাজেই তারা এ সম্পর্কে বিভ্রান্তিকর খরব ছাপিয়ে বাংলাদেশের সুন্নি মুসলমানদেরকে উত্তেজিত করার চেষ্টা করবে –এতে অস্বাভাবিকতার কিছু নেই।
নয়া দিগন্ত ও সংগ্রাম এখনো এক্ষেত্রে মিশন নিয়ে নামে নি তবে নামবে, সময় হলে তারাও এই মহতি দায়িত্ব পালনে ব্রত হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×