somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন যুক্তরাষ্ট্রের পরিণতি কি সোভিয়েত ইউনিয়নের মত হতে চলেছে ?

১৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেড় দশক আগেও বিশ্বের নিয়ন্তা বলে ভাবা হত পুজিবাদী পাশ্চাত্য এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নকে। এমন এক ধারণা তৈরী করা হয়েছিল যে এদুই ব্যবস্থার বাইরে মানুষের জন্য জাগতিক বিষয়াদী পরিচালনার জন্য অন্য কোন ব্যবস্থা নেই। তবে ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ী হওয়ার পর বিশ্ব জানতে পারলো আরো একটি ব্যবস্থা আছে যা ওই দুই ব্যবস্থার চেয়ে প্রাচীন তবে অনেকটা উপেক্ষিত ও অবহেলিত। যাই হোক বিশ্বকে অবাক করে দিয়ে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ধরাশায়ী হয়ে গেল। একক মাতাব্বর হিসেবে জাহির হলো মার্কিন নেতৃত্বাধীন পুজিবাদী ও সম্রাজ্যবাদী পাশ্চাত্যের উপস্থাপিত ব্যবস্থা।
পাশ্চাত্যপন্থিরা বিশেষকরে বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশগুলোর পরজীবী বুদ্ধিজীবীরা জীবণের সকল ক্ষেত্রে পাশ্চাত্যকে অনুসরণ করাকেই ব্রত মনে করে বসলো। এমনি এক মুহুর্তে যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেল পুজিবাদী ব্যবস্থায় নিষ্পেষিত জনমানবের ক্রোধের বহিঃপ্রকাশ।নিমিষেই “ওকোপাই ওয়াল ষ্ট্রীট” নামে পাশ্চাত্যের বঞ্চিত মানুষের এই আন্দোলন ছড়িয়ে পড়লো মার্কিন মুল্লুকের সীমানা পেড়িয়ে গোটা পশ্চিমা জগতে। বেড়িয়ে পড়েছে থলের বিড়াল।
ওকোপাই আন্দোলন থামাতে পাশ্চাত্যের শাসক গোষ্ঠি মধ্যপ্রাচ্যের রাজা ও স্বৈরশাসকদের চেয়ে কম নিষ্ঠুরতার আশ্রয় নিচ্ছে না। মার্কিন পুলিশ আন্দোলনকারীদের সাথে অতি মাত্রায় সহিংস আচরণ করে চলেছে। অথচ মানবাধিকার লঙ্ঘনের ফতোয়া দেয়ার মত বিশ্বে কেউ নেই। পাশ্চাত্য জগতের বাইরে বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোন বৈরী দেশ মার্কিন পুলিশের মত আচরণ করলে এতক্ষণে নিরাপত্তা পরিষদ বৈঠকে বসে যেত। কিন্তু পাশ্চাত্যের ক্ষেত্রে এমনটি হচ্ছে না। আজ শিকাগোতেই গ্রেফতার হয়েছেন ১৭৫ জন। নিউ ইয়র্কেও গ্রেফতার করা হয়েছে বহু মানুষকে। বৃটেনেও বঞ্চিত মানুষ শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিশরের তাহরির স্কয়ারের মত তাবু গেড়ে বসেছে। মানুষের মনে দীর্ঘ দিনের পুঞ্জিভুত ক্ষোভের আগুন দাবানলের মত ছড়িয়ে পড়েছে গোটা পাশ্চাত্য জগতে। (আরো তথ্য জানতে এখানে ক্লিক করুন) কাজেই অনেকেই ধারণা করছেন যুক্তরাষ্ট্রের মাস্তানির যুগ শেষ হয়ে আসছে। যে কোন সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের মত খন্ড খন্ড হয়ে যেতে পারে পুজিবাদী ব্যবস্থার ধারক বাহক মার্কিন মুল্লক।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×