somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফগানরা জীবণ দিচ্ছে,জামাআত-শিবিরের মুজাহিদরা কোথায় ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পাঁচ দিন ধরে আফগানদের চোখে ঘুম নেই, খাওয়া-নাওয়া ঠিকমত নেই। কারণ মার্কিন সেনারা তাদের ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত হেনেছে। মার্কিন সেনাদের প্রতি আফগান জনগণের ক্ষোভ একদিনে সৃষ্টি হয় নি। তালেবানের রাজত্বের পর দেশটিতে শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার কথা বলে ত্রাণকর্তা হিসেবে মার্কিনীরা আফগানিস্তানে এসেছিল। কিন্তু বছরের পর বছর পার হচ্ছে মার্কিনীরা দেশটিতে শান্তি তো আনতে পারেই নি বরং অশান্তির আগুন দাবানলের মত ছড়িয়ে দিয়েছে সারা দেশে।
বেসামরিক মানুষ হত্যা, কোরান পুড়ানো, আফগানদের হত্যার পর লাশের উপর মুত্র ত্যাগ করা, ধর্ষণ করা হেন কাজ বাকি নেই যা মার্কিন সেনারা করে নি। তাই বহু দিনের পুঞ্জিভুত ক্ষোভ উদগীরন হচ্ছে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার ঘটনায়।
কোরআন পুড়ানোর ঘাটনার পর গত ২৩ ফেব্রুয়ারী দুই আফগান সেনার গুলিতে দুইজন ন্যাটোর সেনা নিহত হয়েছে। আজও দুই জন মার্কিন সেনাকর্মকর্তাসহ মোট চার মার্কিনী নিহত হয়েছে। অপর দিকে পুলিশের গুলিতে এ পর্যন্ত বিক্ষোভকারী নিহত হয়েছে ৩৬ জন।(সূত্র এখানে পাওয়া যাবে)
কোরান পুড়ানোর ঘটনায় পাকিস্তানসহ অনেক দেশে বিক্ষোভ হয়েছে এবং হচ্ছে। ইরানসহ কয়েকটি মুসলিম দেশ এর নিন্দা করেছে। বাংলাদেশেও দায়সারা বিক্ষোভ হয়েছে। তবে লক্ষ্যনীয় হলো জামাত-শিবির এ নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাদের প্রভু সৌদি আরবেরও কোন প্রতিক্রিয়া নেই। কারণ জামাত ব্যস্ত আওয়ামীলীগকে ক্ষমতা থেকে হটানোর কাজ নিয়ে, আর সৌদি আরব ব্যস্ত সিরিয়া থেকে বাশার আসাদকে কিভাবে উচ্ছেদ করা হবে তা নিয়ে।
এর আগেও দেখা গেছে, মার্কিনীরা ইসলামের অবমাননা করলে জামাআতে ইসলামীর কোন প্রতিক্রিয়া থাকে না । থাকলেও তা হয় দায়সারা গোছের। কিন্তু ভারতে কিছু ঘটলে জামাতের পালে হাওয়া লাগে বেশি।
তেমনি ফিলিস্তিনে ইসরাইলের হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিষয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনা হলে যুক্তরাষ্ট্র যখন ভেটো দেয় তখন সৌদি আরব কিচ্ছু বলেনা। কিন্তু আমরা দেখলাম সিরিয়া বিষয়ে যখন চীন ও রাশিয়া ভেটো দিল তখন সৌদি আরব সাথে সাথে চীন ও রাশিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এসব থেকে কি আমাদের বুঝার কিছু নেই ? অবশ্যই জ্ঞানি মানুষের জন্য এসব থেকে অনেক শিখবার রয়েছে।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×