somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকে বেশি সক্রিয় হলে সক্রিয় হবে মস্তিষ্কও, বলছেন একদল বিজ্ঞানী

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফেসবুক করেন না আপনি? এই গবেষণাটির কথা শুনলে ফেসবুকে অন থাকার ইচ্ছে হবে আপনারও।
ফেসবুকে কেউ কেউ শুধুমাত্র অন্যদের পোস্ট দেখেন, লাইক করেন, কখনও সখনও দু-চারটে মন্তব্যও করেন। আবার অনেক মানুষ আছেন যাঁরা ফেসবুককে ব্যবহার করেন প্রধানত নিজেদের প্রকাশ মাধ্যম হিসাবে। কখনও নিজের চিন্তাধারার প্রকাশ করেন। কখনও মতমত বা বক্তব্য পোস্ট করেন। কখনো বা ব্যক্তিগত ছবি, ভিডিয়োও পোস্ট করেন।
বিজ্ঞানীরা বলছেন, এই দ্বিতীয় শ্রেণির মানুষ যাঁরা ফেসবুকে বেশি সক্রিয় তাঁদের মস্তিষ্কের দুটি বিশেষ অংশ- মিডিয়াল প্রিফন্টাল কর্টেক্স এবং প্রিসুনিয়াস অঞ্চল দুটির কার্যকারিতাও বেশি। যখন আমরা নিজেদের সম্পর্কে ভাবি মস্তিষ্কের এই দুটি বিশেষ অংশ সেই সময় কাজ করে থাকে। আর ফেসবুকেও আমরা নিজেদেরকে প্রকাশ করতে চাই। তাই বার্লিনের ফ্রেয়ি ইউনিভার্সিটি এবং জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট অফ হিউম্যান কগনিটিভ অ্যন্ড ব্রেন সায়েন্স-এর বিজ্ঞানীরা ৩৫ জনের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন যে, যে সব মানুষ ফেসবুকে নিজেদের প্রকাশের ক্ষেত্রে বেশি সক্রিয়় সেই তাদের মস্তিষ্কের সংযোগের স্বক্রিয়তা সাধারণের চেয়ে অনেক বেশি। বর্তমানে সপ্তাহে ১৫০ কোটি মানুষ ফেসবুকে রীতিমতো অ্যাক্টিভ। আর তাই ফেসবুককেই গবেষণার মাধ্যম হিসাবে বেছে নিয়়েছিলেন বিজ্ঞানীরা। এই গবেষণার জন্য তাঁরা ফাংশনাল নিউরো ইমেজিং ডেটা ব্যবহার করেছিলেন। এর সাহায্যে প্রত্যেক ব্যক্তি প্রোফাইলের ছবি, তথ্য, স্টেটাস প্রভৃতি কতক্ষণ পরপর আপডেট করছিলেন তার দিকে লক্ষ্য রাখা হয়েছিল।

সুত্র : আনন্দ বাজার
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৯
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×