somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কটল্যন্ডের এবারডীনে একই অংগনে মুসলমান এবং খ্রিষ্টানদের নামাজ ও প্রার্থনা

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যে চারটি অংগ নিয়ে যুক্ত রাজ্য গঠিত তার মধ্যে স্কটল্যন্ড একটি । এর আয়তন প্রায় ৩০১৪৪ বর্গ মাইল আর লোক সংখ্যা অর্ধ কোটির কিছু বেশী প্রায় ৫৫ লক্ষ । রাজধানী এডিনবরা । অন্যান্য গুরুত্বপুর্ণ শহরের মধ্যে গ্লাসগু, ডান্ডি ও এবারডীন অন্যতম । গতকাল সামুর পাতায় স্কটল্যান্ড এর উপর একটি চমৎকার পোষ্ট দেখলাম । পোষ্টটির উপর মন্তব্য করতে গিয়ে মন্তব্য কলাম ভারী হয়ে যাবে বিবেচনায় এ বিষয়ে পৃথক একটি পোস্ট করা হবে বলে আবেগের বসে বলে ফেলেছিলাম । কথা যখন দিয়েছি তখন একটু যোগ তো করতেই হয় । ব্লগের লিখাটি যারা দেখবেন দ্বিত্বতার কারণে খানিকটা বিরক্ত যে হবেন তা ধরে নিয়েই আমার দেয়া কথার দায় শোধের জন্য ছোট্ট এ প্রয়াসটি নেয়া হয়েছে ।

যাহোক মূল কথায় ফিরে আসা যাক । এবারডীন শহড়ের বর্তমান লোক সংখা ২লক্ষ ২৮ হাজার । এখানে মুসলিম জনসংখা প্রায় ৫ হাজার যার মধ্যে এক হাজারের ও অধীক বাংলাদেশী বংশোদ্ধত ।
এবারডীন শহরে বর্তমানে তিনটি মস্‌জিদ চালু আছে । মস‌্জিদ তিনটি হলো ( ১) মসজিদ এন্ড ইসলামিক এসোসিয়েশন অফ এবারডীন, (২)এবারডীন মুসলিম এসোসিয়সন মস্‌জিদ (৩)সৈয়দ শাহ মোস্তফা জামে মস্‌জিদ । এছাড়া বর্তমানে প্রায় ১০০০ মুসুল্লী ধারণ ক্ষমতা সম্পন্ন ‘মস্‌জিদ আল হিকমা” নামে আরো একটি বিশালাকার মস্‌জিদ ও ইসলামী সেন্টারের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।
এবারে আসা যাক মুল প্রসংগে । এবারডীন শহরের কেন্দ্রস্থলে কোন মস্‌জিদ না থাকায় মুসল্লীদের নামাজের সুবিধার্থে বছর কয়েক আগে বাংলাদেশী বংশোদ্বত মুসলমানদের ঐকান্তিক প্রচেষ্টায় শহড়ের কেন্দ্রস্থলে সৈয়দ শাহ মোস্তফা জামে মস্‌জিদ নামে একটি মস্‌জিদ নির্মিত হয় । যার ছবি উপরে দেখানো হয়েছে।
কিন্তু মসজিদে স্থান সংকোলনের অভাবে অনেক মুসুল্লীকেই মসজিদের বাইরে প্রচন্ড শীতের মধ্যে ( এবারডীন শহড়ে শীত কালে তাপমাত্রা প্রায়ই শুন্য থেকে মাইনাস ৪/৫ ডিগ্রীতে নেমে আসে) নামাজ পড়তে হত বিশেষ করে জুম্মার দিনে । মুসুল্লীদের এত কষ্টের মধ্যে নামাজ পড়তে দেখে মসজিদ সংলগ্ন চার্চের রেভারেন্ড ড:আইজাক পোবালান তার অনুসারীদের সাথে আলাপ আলোচনা করে প্রতিবেশী মুসলিমদের উপসনার স্বার্থে চার্চের একটি অংশ মসজিদের সাথে যুক্ত করে দিয়ে নামাজ আদায়ের জন্য উম্মোক্ত করে দেন । ছবিতে দেখুন । নীচের ছবিটি এবারডীন সিটির ক্রাউন স্ট্রিটে অবস্থিত এপিসকোপাল চার্চের ।


সৈয়দ শাহ মোস্তফা জামে মস্‌জিদ এর প্রধান ইমাম শেখ আহম্মদ মাগারবী এবং এপিসকোপাল চার্চের রেভারেন্ড ড: আইজাক পোবালানের যৌথ ঘোষনা পর্বটির ছবি নীচে দেখুন।


মুসল্লীরা কিভাবে গীর্জা হতে মস্‌জিদে রূপান্তরিত অংশে নামাজ আদায় করছে তা নীচের ছবিতে দেখুন ।


মিডিয়া বিশেষ করে বিবিসির বদৌলতে বিষয়টি তখন বৈশ্বিক আলোচনার শীর্ষে চলে আসে এবং সমসাময়িক কমপারেটিভ রিলিজিয়াস স্টাডির একটি উর্বর ক্ষেত্রে পরিণত হয়। দুনিয়ার বিভিন্ন প্রান্তের ইসলামী ও অনৈসলামী বিশিস্ট আলেম ও পন্ডিত বর্গ এ বিষয়ে নিরীক্ষা ধর্মী গবেষণা কার্যক্রম হাতে নেন । অতি সম্প্রতি (গত সেপ্টেম্বর ২০১৫ সালে ) এবারডীন ইউনিভার্সিটির সোসিওলজী বিভাগের হেড অফ দি ডিপার্টমেন্টের নেতৃত্বে আমেরিকা যুক্তরাস্টের স্পনসরশীপের আওতায় মুসলমান ও খ্রিষ্টান ধর্মীয় সম্প্রদায় কিভাবে পাশপাশি একসাথে যার যার ধর্মীয় উপাসনা ও প্রার্থনা করছে তার উপর একটি নিরীক্ষা ধর্মী গবেষণা পরিচালনা করে । ঘটনাক্রমে এ গবেষণা কর্মের সাথে এই প্রতিবেদকের কিছুটা সংস্লিস্টতা ছিল । গবেষণা কর্মটির প্রতিবেদন এখনও চুড়ান্ত হয়নি । প্রতিবেদনটি প্রকাশ হলে আশা করি বিস্তারিত জানা যাবে , জানা যাবে এর আন্তর্জাতিক প্রভাব । বিশ্বব্যপী ধর্মীয় সহিংসতা পরিহার করে সকলের শান্তিপুর্ণ সহবস্থান , উপসনা ও প্রার্থনার ক্ষত্রে সৃস্টি হতে পারে নতুন একটি অধ্যায়ের । এমনিতেই ,এখন পশ্চিমা বিশ্বে হাজার হাজার বিশালাকৃতির গীর্জা জনশুন্য ও বিরানভুমিতে পরিনত হওয়ার পর্যায়ে । এগুলি যদি আল্লার কৃপায় মসজিদে রুপান্তরিত হয়ে মানুষকে দ্বিন ইসলামের দিকে ধাবিত করে তবে এর চেয়ে ভাল আর কি হতে পারে । দেশ দেশান্তরে মহান ইসলামের বিজয় হবে এতো আল্লাহ তায়ালার ইচ্ছাধীন ও তাঁরই বিধান এবং এখতিয়ারধীন ।
এবারডীন শহড়ের মানুষজন যে যার মত শান্তিপুর্ণ সহাবস্থানে নামাজ ও প্রার্থনা করতে থাকুন । এবারডীন সিটির কথা যখন আলোচনা পর্যায়ে চলেই এলো তখন চলুন না আমরা এবারডীন ও তার আশেপাশের উল্লেখযোগ্য স্থাপনা ও নিদর্শন সমুহ এ সুযোগে একবার প্রদক্ষীন করে আসি । জ্ঞানের দুয়ার সুযোগ পেলে কিছুটা বিসতৃত করে নিতে দোষ কি , জ্ঞানের বিস্তার সাধন সেতো ইসলামেরও একটি শিক্ষা ।
এবারডীনকে বর্তমানে ‘ক্যাপিটেল সিটি অফ অয়েল’ বলে আখ্যায়ীত করা হয় । ১৯৬০ এর দশকে উত্তর সাগরে তেল ক্ষেত্র আবিস্কার ও সেখান থেকে ব্যপক হারে তেল উত্তোলন ও দেশের বিভিন্ন প্রান্তে বিতরণের ফলে এটাকে তখন থেকে কেপিটাল সিটি অফ অয়েল হিসাবে অবিহিত করা হয়ে থাকে । গভীর সমুদ্রে এর তেল উত্তোলন কর্মযজ্ঞ নীচের ছবিতে দেখুন ।


শুধু তেলই নয় , এর পোতাশ্রয়টি কিভাবে শহড়ের কের্দ্রস্থলে সম্প্রসারিত করে বড় বড় বানিজ্যক জাহাজকে নগরের কেন্দ্র পর্যন্ত নিয়ে আসছে তা নীচের ছবিতে লক্ষনীয় :


এবারডীন থেকে মাত্র ২৫ মিনিটের ড্রাইবে পৌঁছে যাওয়া যায় নৈশর্গিক শোভামন্ডিত স্টোনহেভেন নামক সাগর সৈকতে । ছবিতে দেখুন স্টোনহেভেন এর উপভোগ্য গ্রামীন প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য়।



যদিও আমাদের দেশের সাগর উপকুল , সুন্দরবন, মহেশখালী কিংবা টেকনাফ বা সেন্ট মাটিনের মনোলোভা প্রাকৃতিক দৃশ্য়াবলী আরো অনেক অনেক বেশী সুন্দর ও মনলোভা। তাই এই ফাকে এখানে আমাদের দেশের কয়েকটি মন কেড়ে নেয়া দৃশ্য জোরে দেয়া হলো আমাদের বিদেশী বন্ধুদেরকে দেখানোর জন্য । যাদেরকে পারি ব্যক্তিগতভাবে বলব পোষ্টটি দেখার জন্য বাকিরা মাবৈ !
আমাদের সুন্দরবন:





জলে কুমীর ডাংগায় পৃথিবীখ্যাত রয়েল বেঙ্গল টাইগার , বনে অপুর্ব সুন্দর মায়া হরিণের মায়াবী বিচরণ, গহীন অরণ্যে মাওয়ালির জগত বিখ্যাত পদ্য মধু আহরণ, সকাল বিকাল পানি ও ডাংগার অপুর্ব সংমিশ্রন এত বড় জীব বৈচিত্রে ভরপুর ম্যনগ্রোভ ফরেষ্ট পৃথিবীতে দ্বিতীয় আর একটি ও নেই।

সেন্টমার্টিন


পৃথিবী বিখ্যাত প্রবাল দ্বীপ , একে নিয়ে তো আমরা গর্ব করতেই পারি । এর মাঝে লুকিয়ে আছে মহামূল্যবান খনিজ আকর যা এনে দিতে পারে অমাদেরকে বিশাল ঐশর্যের উপকরণ । নিরন্তন গবেষণা চলছে কিভাবে এ রত্নভান্ডার থেকে কাংখিত মনিমুক্তা আহরণ করে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ারে পরিনত করা যায় । আমাদের দেশের তরুর বিজ্ঞানী সমাজ এ মহত কাজে তাদের উদ্ভাবণী শক্তি নিয়ে এগিয়ে আসবেন এ কামনাই করি । সামুর কবি ভাই বোনেরাও এ বিষয়গুলিকে কাব্যিক অনুভুতি ও অপুর্ব কথামালায় প্রতিনিয়ত তুলে আনছেন দেখতে পাচ্ছি । এ সমস্ত অনুভুতি ও কথামালার ব্যপক প্রচার ও প্রসার একান্তভাবে কাম্য , তবেই না জগত পরিসরে পরিচিতি পাবে বাংলাদেশের প্রাকৃতিক নৈসর্গের কাব্যিক বিবরণ ও সুখানুভুতির ইতিহাস ।
কক্সবাজার সমুদ্র সৈকত


বিশ্বের সেরা বেলাভুমি সমুদ্র সৈকত , এর কথা কজন বিদেশীই বা জানে । তাই সুযোগ পেলেই এ বার্তা পৌঁছে দিতে হবে পৃথিবীর আনাচে কানাচে । দেশের পর্যটনের উন্নতি ডেকে আনে দেশের সার্বিক দেশের উন্নতি , দেশকে বিদেশীরা জানতে পারে , চিনতে পারে , এর ফল হয় বহুমাত্রিক ।

পরিশেষে বলতে চাই, বিদেশকে দেখতে গিয়ে যেন নীজেকে ভুলে না যাই , আমার দেশটি যে সকল দেশের সেরা সে যে আমার জম্মভুমি । কথাটা যেন মনে থাকে সবসময় সর্ব কাজের ফাকে, এ চেতনা বুকে রেখে সকলের সুখ শান্তি কামনা করে ইতি টানলাম ।

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×