somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোটপাটের টাকার দফা ওয়ারী তথ্য নির্ভর হিসাব আবশ্যক ।

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সামুর পাতায় প্রকাশিত একটি পোষ্ট থেকে দেখা যায় যে
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৭৩৬০ কোটি টাকা চুরি হয়েছে । পিলে চমকানুর মত তথ্য তাতে কোন সন্দেহ নেই । তবে খবরটির সাথে কোন তথ্য সুত্রের উল্লখ না থাকায় যথেষ্ট বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি ।
কেননা দেশের সবকটি সংবাদ পত্র তন্য তন্য করে পাঠ করেও কোথাও ৭৩৬০কোটি টাকার চুরির তথ্য মিললনা । দেনিক ইনকিলাবে ১৫/০৩/২০১৬ তারিখের ‘রাজকোষ কেলেঙ্কারিতে তোলপাড়’ শীরোনামের সংবাদ ভাষ্যের উপসংহার থেকে দেখা যায় যে
“যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি হয় ৫ ফেব্রুয়ারি। বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, সাইবার আক্রমণে ৩৫টি ভুয়া পরিশোধ নির্দেশের মাধ্যমে ৯৫ কোটি ১০ মার্কিন ডলার বা প্রায় ৭ হাজার ৬০৮ কোটি টাকা স্থানান্তরের প্রস্তাব পাঠানো হয়। তার মধ্যে ৩০টি নির্দেশ আটকানো সম্ভব হয়। তাতে ৮৫ কোটি ডলার বেহাত হওয়া প্রতিহত করা গেছে। তবে পাঁচটি পরিশোধ নির্দেশের বিপরীতে ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০৮ কোটি টাকা ফিলিপাইন ও শ্রীলঙ্কায় চলে যায়। তার মধ্যে শ্রীলঙ্কা থেকে ২ কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার বা প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা থেকে মাত্র ৬৮ হাজার ডলার বা ৫৪ লাখ ৪০ হাজার টাকা ফেরত এসেছে।“

দৈনিক জনকন্ঠে ১৫/৩/২০১৬ তারবখে প্রকাশিত খবরে দেখা যায় বাংলাদেশ ব্যাংক থেকে ১০১ মিলিয়ন ডলার চুরী হয়েছে । এক ডলার সমান ৭৮ টাকা ধরা হলে এর পরিমান দ্বাড়ায় প্রায় ৮০০ কোটি টাকা ।
জনকণ্ঠ সংবাদ ভাষ্য থেকে আরো জানা যায় যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়। ওই টাকার ৮১ মিলিয়ন ডলার পাঠানো হয় ফিলিপিন্সের মাকাতি সিটির জুপিটার স্ট্রিটের রিজাল ব্যাংকের কয়েকটি এ্যাকাউন্টে। গত ফেব্রুয়ারির ৫ থেকে ৯ তারিখের মধ্যে এ অর্থ পাঠানো হয়।
সংবাদ ভাষ উপসংহারে বলা হয় যে যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশের রিজার্ভের মোট ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে শ্রীলঙ্কা ও ফিলিপিন্সে চলে যায়। এর মধ্যে শ্রীলঙ্কায় গেছে দুই কোটি ডলার। এর থেকে ১ কোটি ৯৯ লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। ফিলিপিন্সে যাওয়া মোট ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ৬৮ হাজার ডলারের হদিস মিলেছে। অর্থ চুরির ঘটনায় ফিলিপিন্সে জব্দ হওয়া ছয়টি ব্যাংক হিসাবে এ অর্থ রয়েছে বলে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছে।
প্রথম আলোর১৫/০৩/২০১৬ তারিখের সংবাদ ভাষ্য থেকে দেখা যায় যে বাংলাদেশ ব্য্ংকের
ডেপুটি গভর্নর বললেন
আট কোটি নয় লাখ ৩২ হাজার ডলারের হদিস মিলছে না
টাকার অংকে যা হবে প্রায় ৭০০কোটি টাকার মত ।
দেশের সবকটি প্রথম শ্রেণীর সংবাদ পত্রের সংবাদ ভাষ্য় থেকেই দেখা যায় যে প্রকৃত চুরী হয়ে যাওয়া অর্থের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা ।
তাই পোষ্টে উল্লেখিত চুরি হয়ে যাওয়া অর্থের পরিমান দেখা যায় সকল সংবাদপত্রে উল্লেখিত অর্থ থেকে প্রায় ১০ গুন বেশী । অবশ্য মিলিয়নকে কোটি মনে করে হিসাব কষে থাকলে কিছুই করনীয় নেই ।
আর এরকম হিসাবের গড়মিল পোষ্টে প্রদত্ত অন্যান্য টাকার বেলাতেও হয়েছে কিনা তা বুঝা যাচ্ছে না । এতকিছু বুঝার সাধ্যও নেই, কেননা তথ্য ভান্ডারে তো সকলে প্রবেশ করতে পারেনা , এক পারে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অার পারে অনুপ্রবেশকারীগন। দেশের প্রথম সারির সংবাদ পত্রে যা দেখা যায় তার উপরই সাধারণ পাঠক হিসাবে নির্ভর করতে হয় । যাহোক, সংম্শিষ্টগন এরকম টাকা পয়সা সংক্রান্ত লিখা কিভাবে নিবেন তা আমার জানা নেই । তবে আমাদের মত সাধারণ পাঠক, জাতীয় গুরুত্বপুর্ণ বিষয়ে যেন বিভ্রান্ত না হই সংশ্লিষ্টরা তা ভেবে দেখবেন বলেই আশা করি ।
সেই সাথে রাজকোষের রক্ষক বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টদেরকে পোষ্ট লিখকের মত একই সুরে বলব তারা যেন সচেতন হয় এবং অলসতার ঘুম ভেংগে যেন জেগে উঠে । তবে সকল বাংগালী নয় , কেননা সবাই তো আর রাজকোষের রক্ষক নন । সবাইকে একই ব্রেকেটে ফেলা কি যতার্থ । তবে দেশের সকলকেই যে কোন ধরণের লোটপাটের বিষয়ে সজাগ থাকতে হবে অতন্দ্র প্রহরীর মত, নাক, কান চোখ খুলা রেখে , কেও যেন চুরী করতে না পারে । দেশের সম্পদ সকলের সম্পদ । কারো গাফলতির জন্য যেন দেশের সমপদ চুরী হয়ে না যায় । যাহোক পোষ্ট লিখকে সাধুবাদ জানাই তার সচেতনার জন্য ও অপর সকলকেই অলসতার ঘুম ভেংগে জেগে উঠার বিষয়ে পরামর্শ দেয়ার জন্য ।

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×