ভক্ত পাঠক ............
১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতায় যা হয় বলা
করেনা কবি তা বিশ্বাস
সবিই যে তার কাল্পনিক
বিশ্বাসে পাঠক পায় ধিক।
ভক্ত পাঠকের হৃদয়ের সাড়া
কবি মনে দেয়নাক নাড়া
পাঠকের অনুরাগ সকলই
তার পদমূলে মাটিতে লুটায় ।
ভক্তের বিশ্বাসটুকু যায়না উবে
লুটানোর পরেও মাতে উৎসবে
মহা সমাহারে করে আয়োজন
জানাতে তাকে মহা অভিনন্দন।
শুধী সমাবেশে কবির ভাষণ
ভক্তের হৃদয়ে বাজে ভীষণ
ইনিয়ে বিনিয়ে সুন্দর ভাবে
যখন বলেন মিথ্যা কথন ।
কবিতা শুধু কাব্যিক ভাষা
তাতে যত সব ভন্ডামী
কথার পরে কথা সাজায়
পাছে দেখা যায় নষ্টামী।
কবিতার পাদমূলে লিখা কথাটা
জানান দেয়া হয় সোজাসাপটা
কবিতা শুধুই যে বিমুর্ত গাথা
নেই তাতে নীজের কোন কথা।
কবি নীজকে করে গোপন
পরকে করতে চান আপন
ভক্তকুল চায় যখন কবিমন
দেয় জানান দুরেই থাকুন ।
ভাল বাসিলাম যত কবিগনে
সকলেই ভেবে হয় ব্যকুল
ধরা দিতে গিয়ে একজনে
হারাতে নাহয় শত ভক্তকুল ।
অজুহাত জ্বলেপুরে হবে কাত
অন্ধ ভক্তকে জানায় পরিস্কার
দুরে আছেন দুরেই থাকুন
সেথা হতেই করুন নমস্কার ।
ভক্ত থাকে তবু শক্ত
দেয় মন কবিতার বাঁকে
পাওয়া না পাওয়ার কথা
দেয়না কোন ব্যথা তাকে ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুনঅনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুন