
নক্ষত্রের কাছা কাছি বসবাস
কত মন্দ ক্ষুদ্র মন আমার
ঘৃণ্য কিছু কাজ করার জন্য
ইচ্ছুক হয়ে পরি ত্বক তিল
চিহ্ দিয়ে ভবিষ্যদ্বাণী করার ।
কেউ কেউ ভাবে বিশ্বে এখন পাগল অনেক
আছে তাদের আমাদের চেয়ে অনেক বেশী
তাদের এই প্রতিক্রিয়াশীল কষ্টের দাবি নামায়
লেখা কৌশলী সেসব বার্তা দেখে মনটা বলে
আশাহীন মুক্ত চিন্তা বন্ধ করে এখন দাও ঝাঁপ।
যতদিন আমার কাছাকাছি চিন্তাশীলরা আছেন
ততদিন নিজের জান মাল নিয়ে কে আর ভাবে
যতনা অছে ভয় প্রয়োজন তার চেয়ে বেশী নয়
নক্ষত্রের কাছাকাছি থেকে হতে পারি তেজময়।
ভিতরে না থেকে ভাবি অভিন্ন বাইরে থেকে
লেখালেখি না করে শুধু পাঠকই হয়ে যাই
তাদের আদর্শ হিসাবে প্রথম সারাদানকারীর
দায়িত্বটুকু পালন করতে সবেগে আগাই ।
মন্দ কাজের ভয় কখনো আমার জন্য নয়
আমি সব জীবন্ত ফোড়ন এড়িয়ে যেতে চাই
ভালর জন্য সবসময় করতে হয় বীজ বপন
মন্দের মাঝে ভালটুকু করতে হয় অন্বেষণ ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




