যান্ত্রিক জীবনে ঘুম থেকে উঠা মানেই যন্ত্রের ডাকে সাড়া দেয়া হোক সে ঘড়ি অথবা আপনার মুঠোফোন । এখানে নেই ভালবাসার মানুষটির মিষ্টি ডাকের ছোঁয়া ।
এই উঠো তো , এত বেলা করে মানুষ ঘুমায় !! তুমি না এখন আগের মতই আছো । উঠো বলছি ।
বাবা উঠ আর কত ঘুমাবি , বেলা হয়ে গেছে এত বেলা করে মানুষ ঘুমায় । দেখ তোর বাবা কখন উঠে হাঁটতে বেরিয়েছে এসে যদি দেখে এখনও ঘুমাচ্ছিস সারাঘর মাথায় তুলবে , উঠ বাবা ।
ভাইয়া , তুই এখনও ঘুমাচ্ছিস !! সারারাত কি করিস বলে দেব মাকে ? উঠ বলছি , আমার স্কুলের সময় হইছে আমাকে রেখে আয় । উঠবি নাকি মাকে ডাকব ।
বেলা করে পরে পরে ঘুমাই দেখার কেউ নেই , ডাকার কেউ নেই । ঘুমিয়ে ঘুমিয়ে সকাল বেলার নাস্তার টাকা বাঁচিয়ে দেই । ভাল থাকব ক্যামন করে কখনো তো বিন্দু মাত্র চেষ্টা টুকুও করি নি । সময়ের স্রোতে গা ভাসিয়ে আজো আমি ভাসমান । জানি না কোথায় গিয়ে আছাড় খেয়ে পড়ব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




