আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করলো উইন্ডোজ সেভেন
০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭ নভেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদ্বোধন হলো মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন এর। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আইডিবি ভবনের অডিটোরিয়ামে সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে উদ্বোধন করা হয় উইন্ডোজ সেভেন। ‘সেভেন অন সেভেন ধামাকা অ্যাট ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানটি পরিচালনা করেন মাইক্রোসফট কমিউনিটির বাংলাদেশ সদস্যরা।
অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আতিকুর রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে মাইক্রোসফটের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে জানান।
অনুষ্ঠানে মাইক্রোসফট কমিউনিটি বাংলাদেশের সদস্য জান্নাতুল ফেরদৌস উইন্ডোজের ইতিহাস বর্ণনা করেন। এতে তিনি শুরু থেকে আজ পর্যন্ত উইন্ডোজের যাত্রা সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেন।
পরে উইন্ডোজ সেভেনের বিভিন্ন দিক পরিদর্শন করতে আসেন মাইক্রোসফটের এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল) অমি আজাদ। তিনি উইন্ডোজ সেভেনের নানারকম ব্যবহার ও নতুন নতুন ফিচার প্রদর্শন করেন। পাশাপাশি এমভিপি আশেক মাহাতাব ইন্টারনেট এক্সপ্লোরার- ৮ এবং উইন্ডোজ লাইভ বিষয়ক সেবাগুলি প্রদর্শন করেন। অনুষ্ঠানে ডেভেলপারদের জন্য ‘উইন্ডোজ সেভেন ফর ডেভেলপারস’ শীর্ষক আলোচনা করেন এমভিপি আশরাফুল আলম।
সাধারণ ব্যবহারকারীদের জন্য সেমিনার লবিতে পরীক্ষামূলকভবে উইন্ডোজ সেভেন চালিয়ে দেখার জন্য চারটি কম্পিউটার উন্মুক্ত রাখা হয়। এছাড়া অনেক আগ্রহী দর্শকদের ল্যাপটপে উইন্ডোজ সেভেনের পরীৰামূলক সংস্করণ ইনস্টল করে দেয়ারও সুযোগ দেয়া হয়।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন