কেউ কি নিঃস্বার্থভাবে বলবে-এখন কটা বাজে?
কেউ কি বলবে আমায় -এখন দিন নাকি রাত?
কেউ কি বলবে আমায়- আমি কতদিন ধরে এমন অপকৃতস্থ অবস্থায় বেঁচে?
সময় বয়ে যায় সময়েরই হাত ধরে
আমরা কেবল সময়ের হাতের খেলার পুতুল!
সময়ের বিরোদ্ধে কেউ প্রতিবাদ করিনা
কারণ আমরা সময়ের দাসত্বকে মেনে নিয়েছি!
অসীম সময়ের বিরোদ্ধে কোন এক যুবক
রুখে দাড়াতে আসছে অচিরেই
কেবল আর দশ মাস দশটা দিন অপেক্ষা
তারপর সময়ের ঘড়িটা থমকে দাড়াবে!
দশ মাস দশ দিনের অপেক্ষায় থেকোনা কেউ
মানুষ,এখনো জাগো, সময় বয়ে যাবার আগেই!
রুখে দাড়াবার মত যে যুবকটা আসছে তার ভ্রুণটাকে আজ হত্যা করা হয়েছে-যেমনটা করা হয়েছিল 71 এ!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



