টয়লেট, উপন্যাস ও অাঁতলামি বিষয়ক
৩০ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একজন ইংরেজ নাকি চিন্তা করে বসে বসে, ফরাসিরা দাঁড়িয়ে, আমেরিকানরা পায়চারি করতে করতে চিন্তা করলেও তাদের চিন্তা পূর্ণতা পায় যখন তারা টয়লেটে গিয়ে বসে। শুধু আইরিশ এবং বাংলাদেশীরা চিন্তা করে কাজ শেষ করার পর। তবে অতীতের ইংরেজ এবং বর্তমানের মার্কিনরা নাকি কখনো অন্যায় করে না!
তাদের সব কাজে থাকে আদর্শ।
তারা যুদ্ধ করে দেশপ্রেমের জন্য, লুট করে ব্যবসার খাতিরে [যেমনটা ইরাকে করছে] এবং মানুষকে দাস বানায় রাজতন্ত্র বা তেলতন্ত্ররক্ষাকল্পে।
আর বাংলাদেশের মানুষের কাছে বহুল পরিচিত বই অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট-এর লেখক এরিক মারিয়া রেমার্কের মতে, আমেরিকান উপন্যাসে প্রথম থেকেই একজন আরেকজনকে চায়; কিন্তু বই শেষ না হওয়া পর্যন্ত তারা মিলতে পারে না। ফরাসি উপন্যাসে গল্পের শুরুতেই দু'জনে মিলে যায়, তারপর বই শেষ হওয়া পর্যন্ত কেউ কাউকে চায় না। রাশিয়ান উপন্যাসে নায়ক-নায়িকা পরস্পরকে চায় না, পায়ও না। এরপর আটশ' পৃষ্ঠা ধরে তা-ই নিয়ে বিমর্ষ চিন্তা-ভাবনা চলে। আর বাংলাদেশী উপন্যাসে গাদাগাদা নায়ক-নায়িকা থাকলেও বাস্তবে দুই নারী ছাড়া নাকি অন্য কারও অস্থিত্ব নেই। এই দুই ঝগড়াটে মহিলা নিয়ে কেউ উপন্যাস লেখে না বলে ড. হুমায়ুন আজাদ এদেশের শতকরা 99 ভাগ উপন্যাসকে বলেন 'অপন্যাস!'
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন