ওরা মানুষের রক্ত চুইষা খাতেছে। ওগো বিরুদ্ধে কতা কওয়ার কেউই নাই। কি কইরা কইব? টেকায় সোনার হরিণ পাওয়া যায়। কাউরে বিশ্বাস করিনা। বিশ্বাস কইরা অইবডা কি? টেকা পাইলে হগলেই মুখে তালা মারে। তহন বড় মিয়া ছোড মিয়া সবাই চুপ থাহে। ওদের দলে এহন সরকার, দেশের হগল টিভি, চ্যানেল, হগল পত্রিকাও। টেকা পাইয়া দেহেন না পত্রিকায় টিভিতে কিরাম সুন্দরী সুন্দরী ছেমরিগো এড দেহায়। হেইডা দেইখাইতো আমরা চুপ। কতা কওয়ার টাইম কই। আমার বউ কয় ভালা কতা, হালার পুতেগো যদি পাইতাম জাড়–র বাড়ি দিতাম, আমগো গরীব মানুষরে কেমনে ঠহাইতাছে। ”
এভাবেই খুব আক্ষেপ করে কথাগুলা বলছে এক শ্রমজীবি মানুষ। তার কথা শুনে শান্তনা দেবার ভাষা আমার ছিলনা। করারও কিছু ছিলনা। কারণ তার চাহিদা একটু নয়, অনেক। সে তার নিজের একা কথা বলেনি, বলেছে সবার কথা। অচথ আমরা......
সত্যিই তাই, দেশের স্যাটেলাইট টেলিভন, পত্রিকা, ওয়েবসাই আর অনলাই নিউজ পোর্টাল গুলোতে চোখ রাখলেই দেখা যায় নজর কাড়া সব বিজ্ঞাপন। বিজ্ঞাপনে সান্দার সান্দার সব তরুণ তরুনী, চোখ ধাঁধানো রঙ, দিগন্ত জোড়া হাসির কথা মালা আর আকর্ষনীয় অফারে মনকাড়ে আমার আপনার সবার। কিন্তু এভাবেই আর কতদিন ওরা মানুষের টাকা চুষে খাবে? যতদিন না মানুষ ওদের বিরুদ্ধে না বলবে। মানুষ এক টাকা অনাথ, ভিক্ষুককে দিতে চায়না অথচ নিরবে টাকা দিয়ে যাচ্ছে ওদের একাউন্টে। আর টাকা গুলো চলে যাচ্ছে বাংলাদেশে বাইরে। এভাবে আর কত দিন? যতদিন চলে..
যদি পারেন নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন। প্রতিবাদের পাল্লা ভারী হলে হয় ওরা আমাদের সাথে আর পারবে না। শোষণবঞ্চনা থেকে নিজেদের রক্ষা করতে বাঙালী তাড়িয়েছে বৃটিশদের। তেমনি প্রতিবাদী হলে হয়ত ওরাও আমাদের রক্ত চক্ষুকে ভয়পাবে। মুক্ত হব শোষণ থেকে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



