somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুজসি আমার টেকা কই যায়....

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ। এর মধ্যে অর্ধেক ই নারী। আধুনিক সভ্যতায় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সমাজের বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রাখছে নারী। নারী এখন পিছিয়ে নেই। চার দেয়ালের মাঝে বন্দি নেই নারী। পর্দা থেকে বেরিয়ে এসেছে নারী। বাংলাদেশে সব সরকারগুলোই নারীদের প্রতি সহনশীল। নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে অনেক সংগঠন। নারীরা তাদের স্বকীয় গুণাবলীতে মহিমান্বিত। আমাদের সমাজে এখনো নারীরা বিভিন্ন ভাবে শোষণ বঞ্চনার শিকার হচ্ছেন। তবে পূর্বের তুলনায় অকেন কম। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীরা তাদের অধিকার নিয়ে এখন সোচ্চার। কিন্তু আর কত অধিকার পেলে তাদের অধিকার শত ভাগ পূর্ণ হবে? এর সঠিক উত্তর কি কোন নারী দিতে পারবেন?

পান থেকে চুন খসলেই তোলপাড় করে ফেলেন। সম্পূর্ণ দোষ পুরুষদের। নারীদের কোন দোষ নেই। আর নারীদের কোন ভুল খুঁজতেও চান কেউ। সত্যি কি তাই? নারীদের কোন ভুল নেই, তারা কোন ভুল করতে পারেন না। নারীরা ধোয়া তোলসীপাতা?

আমি আগেই বলেছি সমাজে নারীরা পুরুষদের দ্বারা নির্যাতি হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু পুরুষরা কি নির্যাতিত হচ্ছে না নারীদের দ্বারা। হচ্ছে। হয়ত আমরা সেভাবে দেখিনা। দেখতে চাইও না। তবে দেখা প্রয়োজন। সত্যটা স্বীকার করা প্রয়োজন এতে নারী-পুরুষ উভয়ের জন্যই মঙ্গল। সমাজের জন্যও মঙ্গল।

আপনি হাজারও উদাহরণ দিতে পারবেন যে আমাদের দেশে নারীরা নির্যাতি হচ্ছে। তবে ভারত, আমেরিকা, কম্বোডিয়ার চেয়ে তুলনামূলক ভাবে কম। নারী নির্যাতনের কথা বলি আমরা সবাই কিন্তু এর পেছনের কথা আমরা ভুলেও শুনতে চাই না।

যতটুকু মনে পড়ে, জয়নাল হাজারী একদিন জাতীয় সংসদের বলেছিলেন, আপনার শুধু নারী নির্যাতনের কথা বলেন, আমি যে নারী দ্বারা নির্যাতিত তা কেউ দেখেন না।

সম্প্রতি মিরপুরে সাদিয়া আফরিন হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে। হত্যাকারী সাদিয়ার স্বামী। ঘটনা এখানেই শেষ হয়।

আসামী সাদিয়াকে হত্যার পর সাদিয়ার শরীরের রক্ত দিয়ে গোসল করেছে। বিষয়টা যেন কেমন হয়ে গেল। কেন হত্যা সাদিয়া কে হত্যা? কেনই বার সাদিয়ার রক্ত দিয়ে গোসল? আপনি হত্যাকারীকে কি বলবেন, জঘন্যতম অপরাধী, এর ফাঁসি হওয়া উচিত, লোকটা পাগল, তা না হলে নিজের স্ত্রীর রক্তদিয়ে কেউ গোসল করে?

এবার আসি হত্যাকারী স্বীকারোক্তিতে

গ্রেফতারকৃত আসামি মানিক মিয়া ব্যাপারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, মানিক মিরপুর মিম ফ্যাশন বায়িং হাউজে চাকুরী করে। তার সাথে ভিকটিম সাদিয়া আফরিন রিতার (২২) তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর মিরপুর ভাড়া বাসায় তারা বসবাস করে আসছিল। তিন মাস ধরে ভিকটিম রিতা মিরপুর-১-এ গ্যালাক্সী হোম বিল্ডার্স এ চাকুরী করে আসছিল। মানিক বলেছে, তার সাংসারিক জীবনে প্রায় ৩ মাস ধরে তার স্ত্রীর সাথে স্ত্রীর মোবাইলে বিভিন্ন ছেলেদের ফোন আসা এবং দেরিতে বাসায় ফেরা নিয়ে মনোমালিন্য ও ঝগড়া-বিবাধ হয়ে আসছিল। তার ফ্ল্যাটের লোকজন প্রায়ই তাদের ঝগড়া-বিবাধ শুনতো। গত ১১/০১/২০১৩ খ্রি. তারিখে শুক্রবার সকাল ৯ টায় সে ঘুম থেকে উঠে বাথরুম হতে মুখ ধুয়ে এসে দেখে তার স্ত্রী রিতা বেডরুমে বসে মোবাইলে কথা বলছিল। সে জিজ্ঞাসাবাদ করলে তার স্ত্রী রিতা উত্তেজিত হয়ে বলে, “কে ফোন দিয়েছে, তা তোমার জানা দরকার নাই”। তখন মানিক তার স্ত্রীর হাত থেকে মোবাইলটি কেড়ে নিলে ঝগড়াঝাটি হয় এবং এক পর্যায়ে তার স্ত্রী রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। মানিক জানায়, অনেক খোঁজাখুজি করেও তার স্ত্রী সন্ধান পায়নি এবং তার স্ত্রীর মোবাইল বন্ধ ছিল।

মানিক আরে বলেছে, তার পরদিন ১২/০১/২০১৩ তারিখ সকাল ৭ টায় তার স্ত্রী বাসায় ফিরে। অতঃপর তার ঢাকায় কোন আত্মীয় স্বজন নাই, শুক্রবার দিনরাত কোথায় ছিল মানিক তা জিজ্ঞাসা করলে রিতা কোন কথা না বলে চুপচাপ থাকে। অনেক বার জিজ্ঞাসা করার পরও কোন উত্তর না দিয়ে এক পর্যায়ে গালাগালি শুরু করে এবং তাদের মধ্যে নতুন করে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে অনুমান ৮ টায় মানিক রাগান্বিত হয়ে তার স্ত্রীকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে মেঝেতে ফেলে পিঠের উপর বসে শ্বাসরোধ করে হত্যা করে। মানিক রিতাকে হত্যার পর তাকে উলঙ্গ করে টেনে বাথরুমে নিয়ে যায় এবং একটি ছুরি দিয়ে তার গলা কেটে আলাদা করে কাটা গলাটি পলিথিনের ভিতরে ঢুকিয়ে বাথরুমের সামনে রাখা খালি বড় ড্রামে লুকিয়ে রাখে। তারপর মানিক রিতার শরীরের রক্ত দিয়ে তার শরীরে মেখে গরম পানি দিয়ে গোসল করে তার রক্ত মাখা কাপড় ধুয়ে গলাকাটা মৃত স্ত্রীকে বাসায় রেখে অনুমান ৯ টায় বাসা তালা লাগিয়ে অফিসে চলে যায়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (পশ্চিম) বিভাগ এর একটি টিম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন রঘুনাথপুর এলাকা হতে মিরপুরে সাদিয়া আফরিন রিতা হত্যাকান্ডের সাথে জড়িত মামলার প্রধান আসামি সাদিয়ার স্বামী মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে।

এঘটনাটিকে আপনি কিভাবে নিবেন তা আপনার ব্যাপার। এই ঘটনা দোষী কে সাদিয়া না মানিক তা হয় এতক্ষণে আন্দাক করতে পেরেছেন।

আর একটি বিষয় আমাকে খুব ভাবিয়ে তোলে, আপনি যদি রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর বিনোদন, ড্যাটিং স্পট গুলোতে যান, দেখবেন কপোত কপোতীদের স্বর্গরাজ্য। ভালাবার নামে চলে মনোরঞ্জন। এর দায় কি একার? না ছেলে মেয়ে উভয়েরই। আমাদের দেশে কতগুলো লাভ মেরিজ হয়েছে। আরকত গুলো লাভ মেরিজ টিকে আছে তার সঠিক পরিসংখ্যান আমার জানা নেই।

ইসলামী ধর্মীয় মতে, মানব সৃষ্টির শুরুতেই নারী থেকে ধোকা খায় পুরুষ। হয়ত সেখান থেকেই ধোকা দেওয়ার সূচনা। নিজের বিকেকে প্রশ্ন করুন আপনি যা করছেন তা কি ঠিক?


এবার একটা মজার জোকস দিয়ে শেষ করি,
দুই বৃদ্ধা গ্রাম থেকে ঢাকা শরহে আসছে। প্রথম বৃদ্ধা বদর আলী দ্বিতীয় বৃদ্ধা রমিজ মিয়াকে জিজ্ঞাস করছে,
বদর: তুমি ঢাকায় কেন আইছ?
রমিজ; ঢাকায় আমার পোলা পড়ালেহা করে ওরে টাহা দিতে আইছি
বদর: আমার মাইয়াও তো পড়ালেখা করে কিন্তু ও তো আমারে টেকা দেয়!
রজিম: বুজসি আমার টেকা কই যায়....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×