somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুনের পর গণপিটুনিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদা না দেওয়ায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ছুরিকাঘাত করে এক ব্যক্তিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর বিক্ষুব্ধ লোকজনের মারধরে নিহত হয়েছেন সংগঠনের পৌর কমিটির সভাপতি।

শুক্রবার উপজেলার ওমরপুর হাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ওসি মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, ছুরিকাঘাতে ইউসুফ আলী (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার পর উত্তেজিত জনতা নন্দীগ্রাম পৌরসভা শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান ওরফে জুয়েলকে ধাওয়া করে ধরে ফেলে।

তাকে বেধড়ক মারপিট করে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে পুুড়িয়ে মারার চেষ্টা জনতা। এ সময় তার সহযোগিরা পালিয়ে যান।

ওসি জানান, পুলিশ জুয়েলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিযাউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।

চাঁদাবাজদের ছুরিকাঘাতে নিহত ইউসুফ হাট ইজারাদারের কর্মচারী ছিলেন।

ছুরিকাঘাতে আহত হয়েছেন তার ছেলে সামসুল ও মাহবুব নামে আরেকজন। তাদের বগুড়ার শহীদ জিযাউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটের ইজারাদার শফিকুল ইসলাম ওরফে শিরু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্বেচ্ছাসেবকলীগের নেতা জুয়েলের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পিকনিকের কথা বলে ওমরপুর হাটে চাঁদা তুলতে আসেন। হাটের ব্যবস্থাপক ইউসুফ আলীর কাছে তার চাঁদা দাবি করেন।

ইউসুফ তিনশ' টাকা দিলে তার ক্ষিপ্ত হয়ে হাটের টাকা তোলার রশিদবই নিয়ে যান। রশিদবই ফেরত চাইতে গেলে চাঁদাবাজরা ইউসুফ, তার ছেলে শামসুল ও মাহবুবকে ছুরি দিয়ে আঘাত করে।

এতে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান।

সুত্র: বিডিনিউজ ২৪ Click This Link
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×