রং পেন্সিল না আনার অভিযোগে ২৫ শিশুকে পিটিয়ে আহত করেছে ফেনীর একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গতকাল বিকাল সাড়ে ৩টায় ফেনী শহরের বিরিঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অঙ্কন ক্লাস চলাকালে প্রধান শিক্ষক রত্না বেগম এ ঘটনা ঘটায়। আহত শিশুদের ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। তাদের মধ্যে ৮ জনের অবস্থা মুমূর্ষু হওয়ায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।
পুলিশ ও নির্যাতিত অভিভাবকরা জানান, আহত শিশুদের বেত দিয়ে নির্মমভাবে পেটানো হয়েছে। এতে চতুর্থ শ্রেণীর মনিরুল ইসলামের একটি হাত ভেঙে যায়। এ ছাড়া চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রিয়াংকার গাড়ের হাড় ও চতুর্থ শ্রেণীর ছাত্র আল-আমীনের ডান হাত ভেঙে যায়। আহত অন্য শিশু শিক্ষার্থীদের অবস্থাও আশঙ্কাজনক। বিক্ষুব্ধ অভিভাবকরা তাত্ক্ষণিক তাদের সন্তানদের নিয়ে ফেনী থানায় হাজির হন। এ সময় আহত শিশু ও অভিভাবকদের কান্নাকাটিতে থানার প্রাঙ্গণে শত শত লোক হাজির হয়। উপস্থিত লোকজন শিশুদের ওপর নির্যাতনের চিহ্ন দেখে হতবাক।
ফেনী সদর হাসপাতালে চিকিত্সার জন্য যারা ভর্তি হয়েছে তারা হচ্ছে—চতুর্থ শ্রেণীর মোমিন হোসেন, ইব্রাহীম, ইফাত মিয়া, অভি পাল, হৃদয়, আল-আমীন, মনির, প্রিয়াংকা।
ফেনী থানার সেকেন্ড অফিসার এসআই ইসমাইল হোসেন বলেন, এ ধরনের বর্বরোচিত ঘটনা কোনো শিক্ষক ঘটাতে পারেন, তা ভাবা যায় না। তারা শিক্ষক নামের কলঙ্ক। বর্বর শিক্ষক রত্নাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। আহত শিশুদের অভিভাবকরা অভিযোগ করে বলেন, এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে মৌখিক অভিযোগ করেও কোনো সান্ত্বনামূলক বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত প্রধান শিক্ষক রত্না বেগমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সুত্র: Click This Link
---
ধিক্ এইসব অযোগ্য আর বর্বর শিক্ষকরে। শতধিক্
রং পেন্সিল না আনায় ২৫ শিশুকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক রত্না বেগম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।