সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটির ঘোষণা হাসিনার:
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঞ্চম সংশোধনীর আলোকে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে দুই এক দিনের মধ্যে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের দলের কার্যনির্বাহি সংসদের বৈঠকে উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন। উদ্বোধনী ভাষণে শেখ হাসিনা বলেন, সর্বদলীয় কমিটি এ সংশোধনী যাচাই বাছাই করে সংসদে সংবিধান সংশোধনী বিল আনতে পারে। তিনি আরো বলেন, ৭৫ পরবর্তী যেসব সামরিক স্বৈরাশাসক এসেছিল তারাই সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে।
তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য সংবিধান সংশোধনী জরুরি হয়ে পড়েছে। এসময় শেখ হাসিনা হাইকোর্টের রায়ের কথা উল্লেখ্য করে বলেন, হাইকোর্টও বলেছে, পঞ্চম সংশোধনী সম্পূর্ণ অসাংবিধানিক ও অবৈধ। তাই এটা সংশোধন করা প্রয়োজন। বৈঠকে আওয়ামী ফাউন্ডেশনের জায়গাতে হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ভিডিও চিত্র দেখানো হয়।
বৈঠকে স্বাগত ভাষণ দেন দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শোক প্রস্তাব উপস্থাপনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়।
সূত্র: শীর্ষ নিউজ ডটকম
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।