somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ. লীগ কর্মীদের দিয়ে হাট বসাবেন নানক

০৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে ক্ষমতাসীন দলের কর্মীদের দিয়ে বাজারের পাশে রাজধানীতে সপ্তাহে দুইদিন করে হাট বসানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

মন্ত্রী আরো বলেছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ১৫ কোটি টাকা বিশেষ বরাদ্দ নিয়ে রাজধানীর প্রতিটি নির্বাচনী এলাকায় ক্রেতাদের কাছে বিশেষ ব্যবস্থায় পণ্য সরবরাহ করা হবে।

শনিবার বিকালে মোহাম্মদপুর টাউন হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, "সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে নানামুখী পদক্ষেপও গ্রহণ করেছে। এরপরও রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে না এলে দলীয় কর্মীদের দিয়ে বাজারের পাশে কোনো মাঠে সপ্তাহে দুইদিন হাট বসানো হবে।"

তিনি জানান, বাজার নিয়ন্ত্রণের জন্য কারওয়ান বাজারে একটি নিয়ন্ত্রণ কক্ষ বসানো হবে। সেখানকার প্রতিটি পণ্যের দর রাজধানীর অন্যান্য বাজারগুলোতে প্রচার করা হবে।

এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, স্কুল শিক্ষক ও 'গণ্যমান্য' ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে পণ্যের মূল্য সংশ্লি?ষ্ট বাজারগুলোতে প্রচার করবেন।

তবে তিনি বলেন, "আমি আশা করছি এসব ব্যবস্থা নিতে হবেনা, এর আগেই বাজার নিয়ন্ত্রণে আসবে।"

প্রতিমন্ত্রী প্রত্যেক খুচরা বিক্রেতাকে আড়ত থেকে পণ্য কেনার পর স্লিপ নেওয়া ও তা সঙ্গে রাখার পরামর্শ দিয়ে বলেন, অন্য ক্রেতারা দেখতে চাইলে আপনারা যেন তা দেখাতে পারেন।

রোববার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তার ডিলারদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু করবে জানিয়ে তিনি ডিলারদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খানের সভাপতিত্বে মোহাম্মদপুর, আদাবর এবং শের-এ-বাংলা নগর থানা এলাকার খুচরা এবং মাঝারি ব্যবসায়ীরা এই সমাবেশে উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন মিরপুরের সংসদ সদস্য আসলামুল হক, ওয়ার্ড কাউন্সিলর আবু সাইদ বেপারি, সলিমুল?াহ সলু, মহানগর আওয়ামীলীগ নেতা শেখ বজলুর রহমান, জাপা নেতা সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, অগাস্ট ০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×