বাকশালে ফেরার কোন সম্ভাবনা নেই উল্লেখ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, কৃষক শ্রমিক শব্দটি নতুন করে আওয়ামী লীগে অন্তর্ভুক্ত করার কোন সম্ভাবনা নেই। তবে আমরা বাকশালের আদর্শ এখনো ধারণ করি। এ ক্ষেত্রে সবদলকে সাথে নিয়ে
ঐক্যবদ্ধ ভাবে একটা প্লাটফর্মের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের কুরূচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।
হানিফ আরো বলেন, ৭৪ সালে বঙ্গবন্ধু যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা সঠিক ছিল। আজকের ঢাকা নগরীর যানজটের দিকে লক্ষ্য করলে বোঝা যায় সে সময় বঙ্গবন্ধুর নেয়া সিদ্ধান্ত ভুল ছিল না। কারণ বঙ্গবন্ধু প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন। তার সে সিদ্ধান্ত যে যুগোপযোগী ছিল তা আমরা এখন প্রতিনিয়ত বুঝতে পারছি।
জোট আমলে দেশে সকল নাশকতার জন্য তারেক রহমানকে দায়ী করার পেছনে কারণ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে হানিফ বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র আমদানি, সারাদেশে বোমা হামলার সাথে হাওয়া ভবন সরাসরি জড়িত।
বিএনপি মহাসচিবের নতুন নির্বাচন দাবির প্রসঙ্গে হানিফ বলেন, নির্বাচন দেয়ার আগে
নিজেদের জনপ্রিয়তা কোন তলানিতে ঠেকেছে তা একটু যাচাই করে নিলে বুদ্ধিমানের কাজ করতেন।
এ সময় তিনি একটি ইংরেজি জাতীয় দৈনিকের করা জনমত জরিপের তথ্য উল্লেখ করে বলেন, ৪১% উত্তরদাতা বলেছেন আওয়ামী লীগকে এবং ২০% বলেছেন তারা বিএনপিকে ভোট দেবেন। খ্যাতনামা বিদেশি প্রতিষ্ঠান NIELSEN- আওয়ামী লীগ সরকারের দেড় বছরের কর্মকাণ্ডের বিষয়ে জনমত যাচাই করে এই জরিপ পরিচালনা করে। জরিপকালে প্রশ্ন করা হয়েছে আগামীকাল নির্বাচন হলে আপনি কাকে ভোট দেবেন। তিনি একই সাথে বলেন, জনপ্রিয়তা যাচাইয়ের জন্য যখন-তখন নির্বাচনের প্রশ্ন তোলা অগণতান্ত্রিক মনোভাবের লক্ষণ মাত্র; কারণ জনগণের আন্তরিক সমর্থনেই বর্তমান সরকার নির্বাচনে অভূতপূর্ব বিজয়ের মধ্য দিয়ে দেশ-পরিচালনায় নিয়োজিত রয়েছে।
আওয়ামী লীগ তারেক জিয়াকে ভয় পায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ারের এই বক্তব্যে হানিফ বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন সাহেব কথাটা একেবারে মিথ্যে বলেননি। যে ব্যক্তি (তারেক) তার পিতার মতোই ঠাণ্ডা মাথায় মানুষ হত্যার পরিকল্পনা করতে পারেন, ভয়ংকর রক্তপিপাসু সেই ব্যক্তিকে তো জনগণের ভয় পাওয়ারই কথা।
এ সময় হানিফ বিএনপি নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়া পরিবারের ডজনখানেক দুর্নীতিবাজ ব্যক্তিকে এবং দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে তাদের অর্জিত সম্পদ রক্ষার জন্য দেশকে আপনারা আর ধ্বংস করবেন না, সাধারণ মানুষকে আর কষ্ট দেবেন না। জনদুর্ভোগ সৃষ্টি করে তারেক-কোকোসহ দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বাঁচানোর অপচেষ্টা করবেন না। দেশ ও জাতিদ্রোহী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। স্বাধীনতা বিরোধী, মানবতার শত্রু, যুদ্ধাপরাধীদের বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। সাংঘর্ষিক রাজনীতির ভ্রান্ত পথ ছেড়ে গণতন্ত্রের পথে হাঁটুন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতা এ দেশের জনগণ আপন ইচ্ছায় রুখে দাঁড়াবে।
সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী, বিএম মোজাম্মেল, তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুর নাহার লাইলি, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ৫ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম):
৭৪ সালে বঙ্গবন্ধু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্পঃ প্রত্যাবর্তন

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।
যুদ্ধে কে জয়ী হয়েছে?
আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন
ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন
কটা দুলাল

বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন
জীবন পর্ব -১

(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।