somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও আমাদের অবস্থার কিছু বাস্তবিক উদাহরণ

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের শিক্ষা ব্যবস্থা কত আধুনিক ও যুগোপযোগী তা আমাদের সকলেরই জানা। যার কিছু উদাহরণ তুলে ধরি যার সম্মুখীন আমার সাথে সাথে আরও অনেকে হয়েছেন।

১। আমরা অনেকে এইচএসসি তে একটা বিষয় পড়েছিলাম যার নাম “সাচিবিক বিদ্যা” মূলত A+ পাওয়া সহজ বলে সবাই এটা নিতাম। সেখানে আমাদের শেখানো হত ‘শর্টহ্যান্ড’ আরও শেখানো হত ‘টাইপ রাইটার’ এ কাজ করা, পরিচালনা, এর বিবরন ও প্রকারভেদ ইত্যাদি।



যেখানে বর্তমান যুগ হল কম্পিউটারের সেখানে ‘টাইপ রাইটার’ আর ভয়েস রেকর্ডার জায়গায় ‘শর্টহ্যান্ড’ শেখানো হচ্ছে। আমি যে কলেজে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম সেখানে একটিও ‘টাইপ রাইটার’ ছিল না, বিধায় আমরা পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ মার্ক পেয়েছি। ‘টাইপ রাইটার’ এর জায়গা কলেজে নয় বরং মিউজিয়ামে।

২। যেহেতু বর্তমান যুগ কম্পিউটারের তাই কম্পিউটার সাবজেক্ট আছে ঠিকই কিন্তু ছাত্ররা ঐ আগের মতই A+ পাওয়া সহজ বলে এ সাবজেক্ট নিচ্ছে। আমি আমার কলেজ জীবনে মাত্র ২ বার ল্যাব পেয়েছিলাম যেখানে শিখানো হয়েছিল (এখনো শেখানো হয়)- কিভাবে MS-Word এর ফাইল সেইভ ওপেন ও ডিলিট করতে হয়, আর Qbasic এ কিভাবে কাজ করতে হয়। জানি না বর্তমান যুগে কেউ Qbasic ব্যবহার করে কিনা।



সর্বশেষ ইউনিভার্সিটিতে (প্রাইভেট) এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে তারা কিভাবে তাদের টিউশন ফিস বৃদ্ধি করছে তার একটি উদাহরণ দেখি-

প্রায় সকল প্রাইভেট ইউনিভার্সিটিতে যে কোন Undergraduate কোর্সে ইংলিশ শেখানোর জন্য ২-৩টি করে সাবজেক্ট (pre-English, Standard English, Basic, communication skill ইত্যাদি নামে) থাকে। যেখানে প্রায় ব্যয় হয় ৩০ হাজার টাকা বা আরও বেশি। জানি না কোন ইংলিশ কোর্সে (GRE, IELTS, GMAT, SAT, TOFEL ইত্যাদি) এত টাকা খরচ হয়। যাইহোক সেগুলো সাবজেক্টে পড়ানো হচ্ছে সেই ১২ বছর ধরে পড়ে আসা Third person singular number type Rules গুলো।

প্রায় পাঁচ বছর আগে খোঁজা হত গ্রাম-গঞ্জ শহরে কিংবা এলাকায় কে বা কারা A+ পেয়েছে আর এখন কারা ফেল করেছে তা খুঁজতে হয়।

সর্বশেষে আমার বন্ধুর একটি অভিজ্ঞতা,
বন্ধুঃ “কুকুরটি ঘেউ ঘেউ করে” এটি ইংলিশে ট্র্যান্সলেশন করো তো।
ছাত্রঃ The Dog Barks
বন্ধুঃ ভালো তাহলে তুমি Third person singular number Rule পার, আচ্ছা বলো তো bark এর পর s কেন যোগ হয়েছে।
ছাত্রঃ যেহেতু কুকুর দুই বার ঘেউ ঘেউ করে তাই।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×